আসানসোলে প্রধানমন্ত্রীর সভায় মোবাইল চুরি, চাঞ্চল্য

Spread the love

রোজদিন ডেস্ক :
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসানসোলের জনসভা থেকে গতকাল চারশোর বেশি মোবাইল চুরির অভিযোগ নিয়ে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। বিজেপি কর্মী সমর্থকদের অভিযোগ, পুলিশ এই অভিযোগ নিতে চাইছে না। এমনকি কয়েকজন চোরকে ধরে পুলিশের হাতে দিলেও কোন ব্যবস্থা নিচ্ছে না। এর প্রতিবাদে গতকাল রাত অবধি হীরাপুর থানায় তুমুল বিক্ষোভ দেখান তাঁরা। বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল ও সেখানে যান।
এই সব নিয়ে কটাক্ষ করেছে শাসক টিএমসি।
ওই সমাবেশে ভিড় উপছে পড়ার সুযোগে দুষ্কৃতিরা মোবাইল, সোনার গয়না,টাকার ব্যাগ ইত্যাদি ও চুরি করে বলে অভিযোগ।
পুলিশের দাবি, বেশ কয়েকজন কে ধরা হয়েছে, কিছু মোবাইল উদ্ধারও করা হয়েছে।
বিজেপি কর্মীদের বক্তব্য, প্রধানমন্ত্রীর সমাবেশে ও নিরাপত্তা দিতে পুলিশ ব্যর্থ।
অন্যদিকে বিদায়ী মন্ত্রী মলয় ঘটকের কটাক্ষ, কারা ওই সভায় গেছিল তা বোঝা যাচ্ছে। চুরির দায়ে বেশ কয়েকজন বিজেপি কর্মীকেও আটক করা হয়েছে বলে তিনি শুনেছেন বলে মন্তব্য করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*