রোজদিন ডেস্ক: সন্তোষ পুরে তাঁর ছোট্ট শাড়ি, পোশাকের দোকান বিজেপি কর্মীরা জোর করে দখল করেছে। এতে মদত আছে যাদবপুরের বিজেপি বিধায়কের ও। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জনতার দরবারে এই নিয়ে নালিশ জানান বয়স্কা প্রতিমা রায়। তাঁর অভিযোগ, তৃণমূল আমলেও তাঁর এই দোকান দখলের চেষ্টা হয়। এবার বিজেপি র বিধায়ক শর্বরী মুখার্জি লোক লাগিয়ে এর দখল নিয়েছেন।।নিজের বক্তব্য র সমর্থনে মুখ্যমন্ত্রী কে নথি পত্র ও দেখান তিনি। মুখ্যমন্ত্রী সব খতিয়ে দেখে তাঁকে দোকান ফেরানোর আশ্বাস দেন বলে জানা গেছে।

Be the first to comment