এফআইআর খারিজের আর্জি, নন্দীগ্রামের টিএমসি প্রার্থী আদালতের দ্বারস্থ

Spread the love

রোজদিন ডেস্ক : তিনি নন্দীগ্রামের টিএমসি প্রার্থী পবিত্র কর। বিজেপির গুরুত্বপূর্ণ প্রার্থী শুভেন্দু অধিকারীর প্রধান প্রতিদ্বন্দ্বী পবিত্র করের বিরুদ্ধে হুমকি ছিনতাই এর অভিযোগে এফআইআর দায়ের করেছেন বুদ্ধদেব গিরি। এই এফআইআর খারিজের আর্জিতে আজ কলকাতা উচ্চ আদালতের দ্বারস্থ হলেন টিএমসি প্রার্থী। এর পাশে রক্ষাকবচ চেয়ে জরুরি ভিত্তিতে শুনানির আবেদন ও করেছেন তিনি। উচ্চ আদালতের বিচারপতি অজয় কুমার মুখার্জি এই মামলা দায়েরের অনুমতি দিয়েছেন।
স্থানীয় সূত্রের খবর, গত সপ্তাহে বুদ্ধদেব গিরি র বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় পবিত্র গিরির নেতৃত্বে টি এম সি সমর্থকরা তাঁর ওপর চড়াও হয়ে মারধর করে, তাঁর ৩৭০০ টাকা ও ছিনিয়ে নেওয়া হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*