রোজদিন ডেস্ক : ছত্তিসগড়ের কানকেরে জাতীয় সড়কে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে এক শিশু সহ ছয় জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তাঁরা একই পরিবারের সদস্য। গতকাল গভীর রাতে এই ভয়াবহ দুর্ঘটনায় ঘটনা স্থলেই ছয় জন প্রাণ হারান। তিন জন আহত বলে পুলিশ সূত্রে প্রকাশ। একটি আনন্দানুষ্ঠানে যোগ দিয়ে ফেরার পথে ভয়াবহ এই দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা। নিহতদের মধ্যে এক দম্পতি, তাঁদের সাত বছরের পুত্র আছে। তাঁরা সকলেই ছারমা ব্লকের উদকুদা গ্রামের বাসিন্দা। মর্মান্তিক এই দুর্ঘটনায় পরিবারের সবাই প্রাণ হারান। এই নিয়ে এলাকায় গভীর শোকের ছায়া নেমেছে।
আহত তিন জন হাসপাতালে চিকিৎসাধীন। কিভাবে দুর্ঘটনা হল পুলিশ খতিয়ে দেখছে।

Be the first to comment