আমেরিকা ইরানের সমঝোতা বৈঠক, তাকিয়ে সারা বিশ্ব

Spread the love

রোজদিন ডেস্ক : পাকিস্তানের মধ্যস্থতায় আমেরিকা-ইরানের বৈঠক নিয়ে কঠোর নিরাপত্তায় মুড়ে দেওয়া হয়েছে ইসলামাবাদকে। আগামীকালের এই বৈঠকের দিকে তাকিয়ে সারা বিশ্ব। পশ্চিম এশিয়ার সঙ্কট জনক যুদ্ধ পরিস্থিতিতে ভারত-সহ সব দেশেই কম বেশি প্রভাব পড়েছে। জ্বালানি তেল, গ্যাস-সহ নিত্যপণ্যের দাম বাড়ছে।
অন্যদিকে আজ হরমুজ প্রণালীর ওপর আমেরিকার এক বহুমূল্যের নজরদারি ড্রোন নিখোঁজ বলে জানা যায়। এই নিয়ে চাঞ্চল্য দেখা দিয়েছে। কুড়ি কোটি ডলার দামের এই ড্রোনটি নিখোঁজ হওয়ার কিছুক্ষণ আগে জরুরি বার্তা পাঠিয়েছিল বলে জানা গেছে। চালকবিহীন এই ড্রোনটি নামানো হয়েছে কিনা তা নিয়ে জোর অনুসন্ধান চলছে।
অন্যদিকে গোটা ইসলামাবাদ এখন কার্যত দুর্ভেদ্য দুর্গ। সেখানে সব সরকারি ভবন, প্রতিষ্ঠান, দূতাবাস ইত্যাদি কঠোর নিরাপত্তায় মুড়ে দেওয়া হয়েছে। নিয়ন্ত্রণ করা হয়েছে গাড়ি চলাচলও। শহরের বিভিন্ন এলাকায় সেনা টহল দিচ্ছে। আকাশপথে ও নজরদারি চলছে। গতকাল থেকে ছুটি দেওয়া হয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান।ইতিমধ্যে আমেরিকার প্রতিনিধি দল ইসলামাবাদে পৌঁছেছেন।
তাঁদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন মার্কিন প্রশাসন। যদিও পাকিস্তান জানিয়েছে এই বৈঠকের জন্য সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*