নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিলেন নামী অভিনেত্রী, প্রবীণ টিএমসি নেতা

Spread the love

রোজদিন ডেস্ক : নির্বাচনের আগে বিজেপির শক্তি বাড়িয়ে যোগ দিলেন নামী অভিনেত্রী মাফিন চক্রবর্তী, প্রবীণ টিএমসি নেতা বিকাশ নারায়ণ চৌধুরী। আজ বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে গেরুয়া শিবিরে যোগ দিলেন তাঁরা। উভয়েই দলের প্রচারে অংশ নেবেন।
শুভেন্দু অধিকারী জানান, তৃণমূল প্রতিষ্ঠার সময় থেকে দলের হয়ে নিরন্তর লড়েছেন বিকাশ নারায়ণ চৌধুরী। মঙ্গলকোটে সিপিএমের সঙ্গে লড়াই-এ অগ্রণী ভূমিকা নেন। খেটেছেন জেল ও। বহুক্ষেত্রে তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা হলেও দল পাশে দাঁড়ায় নি।
এই সব নিয়ে অভিমানী প্রবীণ নেতা পদ্ম শিবিরে এলেন।
রাজ্যের বিনোদন জগতের জনপ্রিয় চেনা মুখ মাফিন চৌধুরীও আজ পদ্ম শিবিরে যোগ দিলেন। টিভি-র বহু ধারাবাহিকে তিনি অভিনয় করেছেন। বড় পর্দায়ও তাঁর উজ্জ্বল উপস্থিতি মুগ্ধ করেছে দর্শকদের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*