১০টা

Spread the love
  1. ডেবরায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তৃণমূলকে উপড়ে ফেলার ডাক দিলেন। তিনি বলেন, ১৫ বছর ধরে বাংলা তৃণমূলের অত্যাচার সহ্য করেছে। অনুপ্রবেশমুক্ত, কাটমানিমুক্ত বাংলা গড়বে বিজেপি।
  2. সরকার গড়ার ছ’মাসের মধ্যেই বাংলায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি) কার্যকর করা হবে। ইস্তাহারে এমনই ঘোষণা করল বিজেপি।
  3. অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপির প্রতিশ্রুতির কোনও দাম নেই। এদের প্রতিশ্রুতি অনেকটা চিটফান্ডের মতো।
  4. বীরভূমে গেলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। জেলার দুবরাজপুরের অন্তর্গত যশপুর গ্রামে বাড়ি বাড়ি ঘুরে সাধারণ ভোটার সঙ্গে কথাও বললেন।
  5. ট্রাইবুনালে যাঁদের মামলার নিষ্পত্তি হবে, তাঁরা ভোট দিতে পারবেন কি না, সেই বিষয়ে আগামী ১৩ এপ্রিল এসআইআর শুনানিতে সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট।
  6. দ্বিতীয় দফার জন্য বুধবার মনোনয়ন জমা নেওয়ার কাজ শেষ হয়েছে। হাওড়া গ্রামীণের ৯টি বিধানসভার জন্য ৯৫ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।
  7. তৃণমূলের প্রার্থী বদল নদিয়ার কৃষ্ণনগর উত্তর বিধানসভায়। সোমনাথ দত্তকে তৃণমূলের প্রার্থী ঘোষণা করল নদিয়ার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।
  8.  বিজেপির মণ্ডল সভাপতির শিশু সন্তানকে ডেকে বাবাকে খুনের হুমকি দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বাঁকুড়ার কোতুলপুর বিধানসভার জিবটা গ্রামে।
  9.  চন্দননগর শিববাটি ঘাটে স্নান করতে গিয়ে তলিয়ে যায় বছর ষোলোর কিশোর ইমরান আলম।
  10. শুক্রবার দুপুরে উত্তরপ্রদেশের মথুরায় যমুনা নদীতে ঘটেছে ভয়াবহ এই দুর্ঘটনা। নৌকায় থাকা কমপক্ষে ১০ যাত্রীর মৃত্যু হয়েছে বলে খবর। নিখোঁজ কমপক্ষে ১২ জন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*