নাকা তল্লাশিতে কলকাতার তিন জায়গা থেকে প্রায় ১০ লক্ষ টাকা উদ্ধার

Spread the love

রোজদিন ডেস্ক : দুয়ারে ভোট। ভোটের দিন যত এগিয়ে বসছে নির্বাচন কমিশনের তৎপরতা পাল্লা দিয়ে বাড়ছে। চলছে নাকা তল্লাশি। এই রকম তল্লাশিতে শনিবার শহরের একাধিক জায়গা থেকে উদ্ধার হল বিপুল অঙ্কের নগদ। গোপন সূত্রে খবর পেয়ে ওয়াটগঞ্জ থানা এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যৌথ তল্লাশি চালিয়ে এক সন্দেহভাজনকে আটক করে। ধৃতের নাম নীরজ কুমার গুপ্ত। তিনি ঝাড়খণ্ডের বাসিন্দা। তল্লাশিতে নীরজের কাছ থেকে নগদ ২,১৮,০০০ টাকা উদ্ধার হয়েছে। ওই টাকার কোনও বৈধ নথি দেখাতে পারেননি তিনি। এছাড়াও এদিন ঠাকুরপুকুর থানা এলাকায় একটি গাড়িতে তল্লাশি চালিয়ে নগদ ৫ লক্ষ টাকা উদ্ধার করে পুলিশ। গাড়িতে থাকা পাঁচ ব্যক্তি ওই টাকার কোনও বৈধ নথি দেখাতে পারেননি। কলকাতা বন্দর বিধানসভা এলাকার নেচার পার্কের সামনে থাকা কয়েকটি গাড়িতে তল্লাশি চালানোর সময় একটি গাড়ি আটক করা হয়। সেই গাড়ি থেকে ৪ লক্ষাধিক টাকা আটক করা হয়। গাড়ির আরোহী সচিন বাবু ঝাড়খণ্ডের বাসিন্দা।

ছবি : প্রতীকী

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*