কেন্দ্র রাজ্যকে তিন ভাগ করতে চায়, অভিযোগ মুখ্যমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক : কেন্দ্র এলাকা পুনর্বিন্যাসের নামে রাজ্যকে তিন ভাগ করতে চায়। ওরা বিজেপি শাসিত বিহার, ওড়িশার সঙ্গে এই রাজ্যকে মিশিয়ে দিতে চায়। রবিবার রাজ্যে নির্বাচনী প্রচারে এই অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
কেন্দ্র এই রাজ্যকে তিন ভাগ করার লক্ষ্যে সংসদে এলাকা পুনর্বিন্যাসের বিল আনার পরিকল্পনা করছে, বিজেপি শাসিত দুই রাজ্য বিহার, ওড়িশার সঙ্গে যুক্ত করে সেখানে ওরা বাঙালিদের অত্যাচার করবে।
এখানে তৃণমূলকে ক্ষমতাচ্যুত করতে বিজেপি এক হাজার কোটি টাকার চুক্তি করছে বলেও তিনি তোপ দাগেন। সম্প্রতি তাঁরই দলের বিদায়ী বিধায়ক হুমায়ুন কবীরকে নিশানা করে এই সব বলেন।
বিজেপি এই রাজ্যে ক্ষমতায় এলে সব কিছু ছিনিয়ে নেবে। ওরা ভোটের আগে যা প্রতিশ্রুতি দেয়, ভোটের পর সব ভুলে যায়, যেমন বিহারে হয়েছে। বিজেপি ভোট গ্রহণ প্রক্রিয়া বানচাল করার ও চেষ্টা করবে বলে হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ওরা ধীরে ভোট গ্রহণ ও গণনা করার পরিকল্পনা করছে। তা ব্যর্থ করার জন্য তিনি আমজনতাকে আহবান জানিয়ে সতর্ক হতে বলেন।
মুখ্যমন্ত্রী র অভিযোগ, সারা পৃথিবী জানে এবার বিজেপি সরকার পড়ে যাবে, তারপর তাঁরা ওদের আনা জন বিরোধী আইনগুলি সব তুলে দেবেন বলে হুঙ্কার দেন মুখ্যমন্ত্রী।
এসআইআর এক বিশাল কেলেঙ্কারি বলেও তোপ দাগেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*