- কেন্দ্র রাজ্যকে তিন ভাগ করতে চায়, অভিযোগ মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়ের।
- পাত্রসায়রে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, স্বাধীনতার পর কিছু বছর ভারতের জিডিপির একটা অংশ বাংলা থেকে আসত। উদ্যম, পরিশ্রম, শ্রমিক ও কলকারখানা থেকে আসত জিডিপি। আজ সেই বাংলায় প্রথমে কংগ্রেস, পরে বামফ্রন্ট ও বিগত ১৫ বছর তৃণমূল কংগ্রেস বাংলাকে কাঙাল করছে।
- নতুন নির্দেশিকা কমিশনের — ভোটের ৭২ ঘণ্টা আগেই গরাদে পুরতে হবে দাগিদের। সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। যার অর্থ, যেখানে ২৩ এপ্রিল ভোট সেখানে ১৯ তারিখ এবং যেখানে ২৯ এপ্রিল ভোট সেখানে ২৫ তারিখ রাতের মধ্য ধরতে হবে দাগিদের।
- রবিবার তৃণমূল সাংসদ কীর্তি আজাদ ও রাজ্যের বিদায়ী মন্ত্রী ব্রাত্য বসুর হাত থেকে তৃণমূলের পতাকা নিলেন চন্দ্র বসু।
- মানিকতলার কংগ্রেস প্রার্থীকে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ।
- উত্তরপ্রদেশের ধৌলনা-গুলাওয়াটি সড়কে ট্রাকের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬। আহত বেশ কয়েকজন।
- গরমে কার্যত পুড়ছে দক্ষিণবঙ্গের জেলাগুলি। আজ তাপমাত্রা বেড়ে ৩৬ ডিগ্রিতে পৌঁছানোর সম্ভাবনা।
- শিলিগুড়িতে বড়সড় সাইবার প্রতারণা চক্রের পর্দা ফাঁস করল পুলিশ। গ্রেফতার করা হয়েছে ৮ জনকে।
- হরমুজ প্রণালী খুলতে চাইছে না ইরান। এবার তার পাল্টা জবাবে ইউএস সেন্ট্রাল কম্যান্ড আটকে দিল ইরানের বন্দরে প্রবেশ ও বেরনোর পথ। ১৩ এপ্রিল, সোমবার সকাল ১০ টা থেকে ইরানের বন্দরে ঢোকা-বেরনো আটকাতে শুরু করল আমেরিকা।
- এর জেরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম এক ধাক্কায় বাড়ল প্রায় ৮ শতাংশ। সোমবার ব্যারেল প্রতি দাম পৌঁছেছে ১০২.৮০ ডলারে।

Be the first to comment