রোজদিন ডেস্ক : দীর্ঘ ১৬ বছর পর হাঙ্গেরির মসনদ হারাতে হোল অতি দক্ষিণপন্থী প্রধানমন্ত্রী ভিক্টর অরহান কে। আমেরিকা, ইউরোপের রক্ষণশীলদের প্রিয় নেতা ভিক্টর অরহানের পরাজয় মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের কাছেও বড় ধাক্কা বলে আন্তর্জাতিক মহল মনে করেন।
হাঙ্গেরির ১৯৯ আসনের সংসদে পেতর মদ্যার নেতৃত্বে তিসা ১৩৮টি আসন পেয়ে বড় জয়ের দিকে এগোচ্ছে। গতকাল এই নির্বাচনের দিকে পশ্চিমি দুনিয়ার কৌতুহলি নজর ছিল। পেতর মদ্যার এই নির্বাচনকে পূর্ব বনাম পশ্চিমের দ্বন্দ্ব হিসাবে উপস্থাপন করেছিলেন। এই বিপুল জয়ে তিনি দেশকে দুর্নীতি মুক্ত করার কথাও বলেছেন।
অরহানের সমর্থনে মার্কিন উপ রাষ্ট্রপতি জে ডি ভান্স কয়েকদিন আগে ওই দেশ ঘুরেও এসেছিলেন।
শুধু ট্রাম্প না, রাশিয়ার প্রধান পুতিনের সঙ্গেও অরহানের হৃদ্যতা সর্বজনবিদিত ছিল।

Be the first to comment