রোজদিন ডেস্ক : অস্ট্রেলিয়ায় এই প্রথম মহিলা সেনা প্রধান হচ্ছেন। আগামী জুলাই মাসে এই মহাদেশের লেফটেন্যান্ট জেনারেল সুসান কোয়েল সেনা প্রধানের দায়িত্ব নেবেন। যা ঐতিহাসিক বলে অভিজ্ঞ মহল মনে করেন। বর্তমানে তিনি চিফ অফ জয়েন্ট ক্যাপাবিলিটিজ পদে আছেন।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ জানান, সেনা বাহিনীর ১২৫ বছরের ইতিহাসে এই প্রথম মহিলা সেনা প্রধান হচ্ছেন। ৫৫ বছর বয়েসি সুসান কোয়েল ১৯৮৭ সালে সেনা বাহিনীতে যোগ দেন। বাহিনীর বহু দায়িত্ব তিনি দক্ষতার সঙ্গে সামলেছেন।
সূত্রের খবর, অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনীর ২১% ই মহিলা। তাঁদের মধ্যে ১৮.৫% পদস্থ আধিকারিক। ২০৩০ সালের মধ্যে সেনা বাহিনীতে নারীদের অংশ গ্রহণ ২৫% করার লক্ষ্যমাত্রা নিয়েছে ওখানকার প্রতিরক্ষা দফতর।

Be the first to comment