রোজদিন ডেস্ক : ছোট ছবি বলতে চোখের সামনে ভেসে ওঠে নির্দিষ্ট কয়েক রিলের মধ্যে ই যেন এক মুঠো আকাশ। সেখানে হয়তো বড় পর্দার ছবির মত চাকচিক্য, বহু চরিত্রের বুনন নেই, কিন্ত দর্শকের কৌতুহল ধরে রাখার মত আছে বহু উপাদান। এক একটি নিটোল ছোট গল্প। যার মধ্যে অনুভব করা যায় শিল্পী, পরিচালক, নির্মাতাদের আন্তরিকতা, মনন, ছবি তৈরির স্বপ্ন।
এমনই ১২টি ছোট ছবি ও একটি মিউজিক ভিডিও নিয়ে কলকাতায় এক সুন্দর, মনোগ্রাহী অনুষ্ঠান হোল। যেখানে নির্মাতা, শিল্পী ও দর্শকদের মধ্যে সরাসরি সংলাপের পরিসর মিললো।
বড় পর্দায় দেখানো হোল “ক্যামেরার স্মৃতি”, ” সাহারা”, ”ভাল আছি”, ”শুধু মনে রেখো” ইত্যাদি ছবি।
শুধু ছবি প্রদর্শন নয়,এর সঙ্গে জড়িয়ে থাকা পরিশ্রম, নেপথ্যের অনেক কাহিনী দর্শকদের সঙ্গে ভাগ করে নেন তাঁরা।

স্ক্রিন অ্যান্ড স্পিক এর উদ্যোগে আয়োজিত এই অনন্য অনুষ্ঠান ছবির জগতে এক নতুন দিগন্ত খুলে দিয়েছে।
আয়োজকদের অন্যতম সৌরভ চক্রবর্তী বলেন, ছোট ছবি তৈরির নেপথ্যে যে পরিশ্রম, আবেগ ও স্বপ্ন থাকে, এই প্লাটফর্ম তাকে রূপ দিয়েছে।

অনলাইনের সীমা ছাড়িয়ে তা বড় পর্দায় প্রদর্শনের নতুন দিগন্ত এনে দিয়েছে। যা ভবিষ্যতে স্বাধীন ছবি নির্মাতাদের জন্য এক নির্ভর যোগ্য, গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠবে বলে তাঁদের আশা।

Be the first to comment