- আজ, মঙ্গলবার বিকেলে বিহারের মুখ্যমন্ত্রীর পদ থেকে আনুষ্ঠানিক ভাবে ইস্তফা দেবেন জেডি (ইউ) সুপ্রিমো নীতিশ কুমার।
- আজ, মঙ্গলবার মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে প্রচার সভা সারবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
- ভোট আবহে প্রথমবার রাজ্যে আসছেন রাহুল গান্ধী। মালদহ, উত্তর দিনাজপুরে ও মুর্শিদাবাদে সভা করবেন তিনি।
- আজ, মঙ্গলবার পূর্ব মেদিনীপুরে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
- সোমবার রাতে দিল্লিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) হাতে গ্রেফতার হলেন ভোটকুশলী সংস্থা আইপ্যাকের সহ-প্রতিষ্ঠাতা বিনেশ চান্দেল। বিচারক অভিযুক্তকে ২৩ এপ্রিল পর্যন্ত ইডি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।
- অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডল পোস্টে লেখেন, ‘যখন পশ্চিমবঙ্গে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কথা, তখন এই ধরনের পদক্ষেপ এক ভয়ংকর বার্তা দিচ্ছে— আপনি যদি বিরোধীদের হয়ে লড়াই করেন, তবে পরবর্তী টার্গেট আপনিও হতে পারেন। এটা গণতন্ত্র নয়, এটা স্রেফ ভয় দেখানো!’
- বিজেপি নেতা ও পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর কেন্দ্রের দলীয় প্রার্থী দিলীপ ঘোষ একসময়ে তৃণমূলে যোগ দিতে চেয়েছিলেন বলে দাবি করলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।
- ফিরহাদ হাকিমের এই দাবির পাল্টা জবাবে দিলীপের বক্তব্য, তৃণমূল একটা ডাস্টবিন। যেখানে মাছ বাজারের মতো এতটাই দুর্গন্ধ ছড়ায় যে, কেউ বেশি দিন থাকতে পারে না।
- বরানগরের বিজেপি প্রার্থী সজল ঘোষের অভিযোগ, সোমবার রাতে বরাহনগরের ৭ নং ওয়ার্ডে আমতলায় সভা শেষ হওয়ার পর সেখানে হঠাৎ হাজির হয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। প্রথমে বিজেপি কর্মীদের হুমকি, গালিগালাজের অভিযোগ ওঠে। তারপর হঠাৎ তাঁদের উপর হামলা চালানো হয়। বন্দুকের বাট দিয়ে তাঁদের মারধর করা হয়েছে।
- রানাঘাট পুলিশ জেলার ক্রাইম সেল ও চকদাহ থানা পুলিশের যৌথ উদ্যোগে অভিযান চালিয়ে এই ২০ হাজার টাকার জাল নোট উদ্ধার করে পুলিশ। একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

Be the first to comment