Siliguri, গণতন্ত্র বাঁচাও কর্মসূচিতে যোগ দিতে গেছেন মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার প্রমুখ

Spread the love

রোজদিন ডেস্ক : 

দলের “গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হঠাও ” কর্মসূচিতে যোগ দিতে আজ সকালে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার প্রমুখ পৃথকভাবে শিলিগুড়ি পৌঁছেছেন।

বাগডোগরা বিমানবন্দরে নেমেই অনুপ্রবেশ, রাজনৈতিক পরিবেশ ইত্যাদি নিয়ে বিরোধীদের নিশানা করেন তিনি। উত্তরবঙ্গের মানুষদের প্রতি সরকারের অঙ্গীকার, চা শ্রমিকদের সহায়তার আশ্বাসও দেন।

এই মিছিলকে নিছক রাজনৈতিক কর্মসূচি হিসাবে দেখছেন না মুখ্যমন্ত্রী, দাবি, সাধারণ মানুষ জন ও জাতীয় পতাকা নিয়ে নিজেরাই এই সব মিছিলে যোগ দিচ্ছেন।

কেন্দ্রীয় প্রতি মন্ত্রী সুকান্ত মজুমদার ও আজ সকালে পদাতিক এক্সপ্রেসে শিলিগুড়ি পৌঁছেছেন।

বিকেলে এই মিছিল নিয়ে এলাকায় উৎসাহ উদ্দীপনা এখন তুঙ্গে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*