Debra, দলীয় নেতা কর্মীদের হাতে প্রহৃত বিজেপি বিধায়ক! উদ্বেগ, বিস্ময় রাজনৈতিক মহলে

Spread the love

রোজদিন ডেস্ক: তাঁরা ক্ষমতায় এসে তোলাবাজি বন্ধে কঠোর বার্তা দিয়েছেন। রাজ্যের বিভিন্ন জায়গায় তোলাবাজি র দায়ে আগের আমলের বহু নেতা, কর্মী গ্রেফতার ও হয়েছেন। সোমবার ডেবরার বিজেপি বিধায়ক শুভাশিস ওম তোলাবাজি বন্ধ করতে গিয়ে নিজের দলের নেতা কর্মীদের হাতেই প্রহৃত হওয়ার অভিযোগ ওঠে। তাঁর মাথায় আঘাত লাগায় ব্যান্ডেজ করতে হয়েছে, ভর্তি হন হাসপাতালে ও।
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দেয়। বিধায়ক সহ কয়েকজন বিজেপি কর্মী ও মারধর খান বলে অভিযোগ।
ক্ষমতায় আসার মাত্র কয়েক মাসের মধ্যে এই ধরনের অভ্যন্তরীণ কলহ, মারধরের ঘটনা য় অস্বস্তি তে দল,স্থানীয় নেতৃত্ব ও।
খবর পেয়ে ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তন্ময় দাস হাসপাতালে বিধায়ক কে দেখতে আসেন।
তাঁর মতে, এই সব আভ্যন্তরীণ সমস্যা কথা বলে মিটিয়ে নেওয়া যেত। তা প্রকাশ্যে আসা কাম্য নয়।
আহত বিধায়ক শুভাশিস ওম আক্ষেপ করে বলেন,তোলাবাজির বিরুদ্ধে লড়তে গিয়ে তিনি নিজেই আক্রান্ত হলেন!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*