Tulu Mandal মামলা, গ্রেফতার প্রাক্তন আধিকারিক

Spread the love

রোজদিন ডেস্ক: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মন্ডল মামলায় সদ্য অবসরপ্রাপ্ত প্রাক্তন আধিকারিক রবিউল ইসলাম গ্রেফতার হলেন। ভূমি দফতরের এই প্রাক্তন আধিকারিকের দাবি, তাঁকে ফাঁসানো হয়েছে, টুলু মন্ডলের দুর্নীতির সঙ্গে তাঁর কোন সম্পর্ক নেই।
আদালত তাঁর আট দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।
পাথর, বালি ইত্যাদিতে বিপুল দুর্নীতির মামলায় মূল অভিযুক্ত টুলু মন্ডল কে এখন ও ধরতে পারেনি পুলিশ। অধরা এই অভিযুক্ত দুবাই এ আত্মগোপন করেছেন বলে পুলিশের সন্দেহ। তাঁর বিরুদ্ধে কয়েক শো কোটি টাকার দুর্নীতির অভিযোগে তোলপাড় উঠেছিল রাজনৈতিক মহলে ও।
গত মাসে এই মামলায় আরেক প্রাক্তন আধিকারিক সব্যসাচী মন্ডল কেও গ্রেফতার করেছে পুলিশ। অধরা টুলু মন্ডলের খোঁজে তল্লাশি ও চলছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*