আরও ১২

Spread the love
  1. সোমবার কলকাতার পর আজ মঙ্গলবার বিজেপির মিছিল শিলিগুড়িতে। গণতন্ত্র বাঁচাও মিছিলে অংশ নিতে শিলিগুড়িতে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
  2. ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও’। মিছিলে উত্তরবঙ্গের প্রতিটি জেলার বিজেপি নেতৃত্বকে ডাকা হয়েছে। ‘বাঘাযতীন পার্ক চলো’ স্লোগানকে সামনে রেখে আয়োজন করা হয়েছে এই মিছিল।
  3. আজ মঙ্গলবার ইসলামপুর পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন। তার আগের রাতেই শিলিগুড়ির একটি হোটেল থেকে গোর্খা জনমুক্তি মোর্চায় যোগদানকারী পাঁচ পঞ্চায়েত সমিতির সদস্যকে আটক করল ইসলামপুর থানা।
  4. বোর্ড গঠনের ঠিক আগে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা, মোট ৩৮ জন সদস্যের মধ্যে ২০ জনই গোর্খা জনমুক্তি মোর্চায় যোগদান করেন।
  5. নেপালের কাঠমাণ্ডুতে এবার ভয়াবহ কপ্টার দুর্ঘটনা। অবতরণের সময় মাঝ আকাশে দু’টি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষ হয়। দুর্ঘটনায় মৃত্যু এক বিদেশি নাগরিকের। আহত আরও এক।
  6. নেপাল পুলিশ তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এই দুর্ঘটনার খবর নিশ্চিত করেছে। কাঠমান্ডু থেকে প্রায় ২৫০ কিমি দূরে সোলুখুম্বু জেলার এক হেলিপোর্টে এই দুর্ঘটনা ঘটে।
  7. লোকসভায় কংগ্রেসের দলনেতা মল্লিকার্জুন খাড়গে বক্তব্য রাখছেন, আর ঠিক সেই সময় সভায় বসে রাহুল গান্ধি চোখ বন্ধ করে আছেন। এমন ছবিতে ছয়লাপ সল্টলেকের একাধিক এলাকা।
  8. কে লাগাল, কখন লাগানো হল উঠছে প্রশ্ন। বাস টার্মিনাস এবং করুণাময়ী মোড়-সহ সল্টলেকের বিস্তীর্ণ এলাকায় দেখা যাচ্ছে এই পোস্টার।
  9. স্ত্রীয়ের পর এবার হেফাজতে থাকা প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নজর পুলিশের। সেখানেই সন্দেহজনক লেনদেন হয়েছে।
  10. কেন্দ্রের নতুন গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প ভিবিজি রামজি প্রকল্পের কাজের অগ্রগতি দেখতে আগামীকাল বুধবার সল্টলেকে পঞ্চায়েত দফতরের কার্যালয়ে বৈঠক করনেন মুখ্যমন্ত্রী।
  11. কলকাতা পুরসভার ডিলিমিটেশন বাতিলের দাবিতে এবার মামলা গেল হাইকোর্টের ডিভিশন বেঞ্চে।
  12. কালীপুজোর উৎসবকে আরও নিরাপদ করতে বাজি নিয়ে একাধিক নির্দেশিকা নবান্নের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*