Panchaet এর কাজ, আগামীকাল পর্যালোচনা করবেন মুখ্যমন্ত্রী 

Spread the love

রোজদিন ডেস্ক :

রাজ্যে চালু হয়েছে কেন্দ্রের নতুন গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প ভি বি জি রামজি। এর আওতা য় ১২৫ দিনের কাজ হওয়ার কথা। এখন অবধি এই প্রকল্পের কাজের আশানুরূপ অগ্রগতি নেই বলে বিভিন্ন মহলে অভিযোগ উঠেছে। গত সপ্তাহে ও এই সব নিয়ে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । সেখানে তিনি কাজের ধারা, অগ্রগতি নিয়ে অসন্তোষ ব্যক্ত করেন বলে সূত্রের খবর। এর পরেও গ্রামীণ ক্ষেত্রে তেমন কোন কাজ না এগোনোয় ফের তা পর্যালোচনা করবেন তিনি।

আগামীকাল বুধবার সল্টলেকে পঞ্চায়েত দফতরের কার্যালয়ে এই বৈঠক হবে। পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ, প্রতিমন্ত্রী শান্তনু প্রামাণিক সহ দফতরের পদস্থ আধিকারিক রা এই বৈঠকে উপস্থিত থাকবেন।

কেন এই কাজ ঠিক ভাবে হচ্ছে না, কোথায় কি গলদ, সমস্যা ইত্যাদি নিয়ে মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলবেন বলে জানা গেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*