Madhya Pradesh, দুর্ঘটনায় নিহতর অঙ্গদানে চার জনের জীবন রক্ষা

Spread the love

রোজদিন ডেস্ক :

মধ্যপ্রদেশের জব্বলপুরে দুর্ঘটনায় নিহত এক ব্যক্তির অঙ্গদানে চার জনের জীবন রক্ষা হোল। সূত্রের খবর, গত ৩১ অক্টোবর পথ দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তিকে পরিজন রা বেসরকারি হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসক রা তাঁর মস্তিষ্কের মৃত্যু হয়েছে বলে জানান। চিকিৎসকরা তাঁদের অঙ্গদানের কথা জানালে চরম এই শোকের মুহূর্তে পরিজন রা তাঁর অঙ্গদানের সিদ্ধান্ত নেন। এর ফলে চার জন মূমুর্ষু রোগীর প্রাণ রক্ষা হয়েছে বলে জানা যায়। নিহত ব্যক্তির হৃদযন্ত্র, লিভার গ্রিন করিডরে বিমানবন্দরে যায়। সেখান থেকে চিকিৎসক দের একটি দল চার্টারড বিমানে তা আহমেদাবাদের সি আই এম এস হাসপাতালে নিয়ে যান। এই প্রথম জব্বলপুর থেকে আহমেদাবাদে হৃদযন্ত্র পাঠানো হোল। দুটি কিডনি জব্বলপুরের দুই রোগী পান।

অঙ্গদান মহাদান, এই বোধ ক্রমেই বৃদ্ধি পাওয়ায় চিকিৎসক মহল রোগীদের পরিবারের প্রতি কৃতজ্ঞ।

জব্বলপুরের বেসরকারি হাসপাতালের কর্তৃপক্ষ তাঁদের আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন। তাঁদের এই মহাদানে চার / পাঁচ জনের জীবন রক্ষা হওয়ায় কুর্নিশ জানান তাঁরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*