KALI PUJA:কালীপুজোর উৎসবকে নিরাপদ করতে বাজি নিয়ে নির্দেশিকা জারি প্রশাসনের

Spread the love

প্রতিবেদন: চোরবাগান থেকে শিক্ষা নিয়ে কালী পুজোর উৎসবকে একশো শতাংশ নিরাপদ করতে তৎপর হল রাজ্য প্রশাসন। কোথাও যাতে কোনও বিশৃঙ্খলা না হয়, তার জন্য সবরকম ব্যবস্থা করা হচ্ছে। যান নিয়ন্ত্রণ থেকে বাজি ফাটানো- সব ক্ষেত্রেই থাকছে একাধিক নিষেধাজ্ঞা। এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে রাজ্য। একই সঙ্গে আপৎকালীন পরিস্থিতির কথা মাথায় রেখে প্রত্যেক পুজো কমিটিকে ইমারজেন্সি ইভাকুয়েশন প্ল্যান তৈরি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও বলা হয়েছে, কালী পুজোয় শুধুমাত্র পরিবেশবান্ধব শব্দবাজিই ফাটানো যাবে। তার সময়সীমাও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত বাজি ফাটানো যাবে। ১০ থেকে ১২ নভেম্বরের মধ্যে বিসর্জন পর্বও শেষ করতে হবে। বিসর্জনের শোভাযাত্রায় শব্দবাজি, ডিজের ওপর কড়া নিষেধাজ্ঞা জারি হয়েছে। লাউডস্পিকার ও সাউন্ড বক্স ব্যবহারের ক্ষেত্রে সকাল ৭টা থেকে বেলা ১১টা এবং সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*