KMC ELECTION: কলকাতা পুরসভার ডিলিমিটেশন মামলা এবার ডিভিশন বেঞ্চে

Spread the love

প্রতিবেদন: কলকাতা পুরসভার ডিলিমিটেশন অবৈধ। এই অবৈধ ডিলিমিটেশন বাতিলের আর্জি জানিয়ে এবার হাই কোর্টের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের হল। হাইকোর্টের নিয়মিত বেঞ্চে এই মামলার শুনানি হবে। কলকাতা পুরসভায় আগে ১৪৪টি ওয়ার্ড ছিল। তার সংখ্যা বেড়ে এখন হয়েছে ২০৯টি। এই পুনর্বিন্যাস আইন মেনে সঠিক পদ্ধতিতে হয়নি বলে অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছেন কসবার এক বাসিন্দা। আগেই হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ ডিলিমিটেশন নিয়ে কোনও অন্তর্বর্তী নির্দেশ দেয়নি। হাইকোর্টের বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের বেঞ্চ দু’পক্ষকে হলফনামা জমা দিতে বলেন। কিন্তু এই বিষয়ে কোনও হস্তক্ষেপ করতে চায়নি আদালত। এরপরই সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন আবেদনকারী। তাঁর আইনজীবী বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন। তাঁর দাবি, আমরা আশঙ্কা করছি ইতিমধ্যে যদি নির্বাচন ঘোষণা হয়ে যায় তাহলে আমাদের এই আবেদনের কোন গুরুত্ব থাকবে না। প্রাথমিক পর্যবেক্ষণে বিচারপতি মুখোপাধ্যায়ের মন্তব্য, যেহেতু একক বেঞ্চে মামলাটি গৃহীত হয়েছে তাই নির্বাচন ঘোষণা হলেও প্রতি মুহূর্তে আপনাদের আদালতের কাছে আসার সুযোগ রয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*