দল ছাড়লেন তৃণমূলের জলঙ্গির বিদায়ী বিধায়ক আবদুর রাজ্জাক

Spread the love

রোজদিন ডেস্ক : ভোটমুখী বাংলায় দলবদল অব্যাহত। প্রার্থী তালিকা ঘোষণার আগে এক রাউন্ড হয়ে গিয়েছে। একেবারে ভোটের মুখে এসেও দলবদল জারি আছে। দলবদল করে মূলত তৃণমূলে যাওয়ার পাল্লাই ভারী। কিছু ক্ষেত্রে বিজেপিতেও যাচ্ছেন নেতা, কর্মীরা। এই আবহে এবার দল ছাড়লেন তৃণমূলের বিদায়ী বিধায়ক আবদুর রাজ্জাক। গত বিধানসভায় তিনি জলঙ্গী থেকে তৃণমূলের টিকিটে জিতেছিলেন। কিন্তু এবার দল তাঁকে টিকিট দেয়নি। মনে করা হচ্ছে, এই কারণেই দল ছাড়লেন তিনি। এদিন রীতিমতো। সাংবাদিক সম্মেলন করে তৃণমূল ছাড়ার ঘোষণা করেন তিনি। আবদুর রাজ্জাক। দল ছাড়ার ঘোষণা করে রাজ্জাক বলেন, জলঙ্গী, ডোমকল ও রানিনগর, এই তিন বিধানসভাতেই হারবে তৃণমূল। হারের কারণ হল দলেরই কিছু নেতা ও আইপ্যাক। এর আগে জলঙ্গিতে প্রচারে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় কারও নাম না করে বলেছিলেন, অনেক অভিযোগের কারণে জলঙ্গিতে প্রার্থী বদল করা হয়েছে। এরপরই ক্ষোভ উগরে দেন রাজ্জাক। এবার আরও এক ধাপ এগিয়ে দল ছাড়ার ঘোষণা করলেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*