দশে দশ

Spread the love
  1. রবিবার রাজ্যে প্রচারে আসছেন নরেন্দ্র মোদী। রবিবার মোট চারটি জনসভা রয়েছে তাঁর। প্রথম জনসভা রয়েছে বাঁকুড়ার বিষ্ণুপুরে। তারপরে জনসভা রয়েছে পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং মেদিনীপুরে।
  2. বিজেপি-র জাতীয় সভাপতি নীতিন নবীন জনসভা এবং রোড শো করবেন মালদার রতুয়ায় এবং দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের রোড রয়েছে নানুরে। সাঁইথিয়ায় জনসভাও করবেন তিনি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার জনসভা রয়েছে কোচবিহারে এবং রোড-শো রয়েছে জলপাইগুড়িতে।
  3. আজ মন্তেশ্বরে জনসভা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। বর্ধমান শহরে রোড শো করছেন তিনি।
  4. তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তিনটি প্রচার কর্মসূচি রয়েছে রয়েছে। দক্ষিণ ২৪ পরগনার সাগরদ্বীপে একটি জনসভা করবেন তিনি। তার পরে যাবেন নন্দীগ্রামে। সেখানে তৃণমূল প্রার্থী পবিত্র করের সমর্থনে একটি সভা করবেন তিনি। পরে উত্তর ২৪ পরগনার পানিহাটিতে একটি রোড শো করবেন অভিষেক।
  5. দেবাশিস কুমারের বাড়িতে আয়কর হানার প্রসঙ্গে এবার নির্বাচন কমিশনকে চিঠি দিল তৃণমূল।
  6. রবিবার সাত-সকালে কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনু সিনহা বিশ্বাসের দুই ঠিকানায় কেন্দ্রীয় এজেন্সির। বেহালায়  ‘সান গ্রুপের’ ম্যানেজিং ডিরেক্টর জয় কামদার বাড়িতে ইডি হানা।
  7. বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে নতুন ভোটার বৃদ্ধির পরিসংখ্যান প্রকাশ করল নির্বাচন কমিশন। খসড়া তালিকা প্রকাশের পর থেকে মনোনয়ন জমার শেষ দিন পর্যন্ত প্রায় ৭ লক্ষ নতুন ভোটারের নাম যুক্ত হয়েছে তালিকায়।
  8. শনিবার সানবাঁধা গ্রাম পঞ্চায়েতের চার্বাক পল্লীতে ‘মাতৃ শক্তি ভরসা কার্ড’ বিলির সময় বিজেপির মহিলা কর্মীদের ঘিরে ধরে অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ। অভিযোগ এলাকার প্রধান-সহ ওই এলাকার তৃণমূল নেতা কর্মীদের বিরুদ্ধে।
  9. ডোমকল পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ড থেকে প্রায় ৫০০ পরিবার একযোগে তৃণমূল ছেড়ে সিপিআইএমে যোগ দেন।
  10.  রেল চত্বর ও ট্র্যাকে যত্রতত্র আবর্জনা ফেলা রোধে গত ১৬ এপ্রিল (বৃহস্পতিবার) দিনভর চালানো হল অভিযান। এই অভিযানে মোট ১ হাজার ৪৪৭ জনকে হাতেনাতে পাকড়াও করা হয়েছে। নিয়ম লঙ্ঘনের দায়ে তাঁদের কাছ থেকে মোট ২ লক্ষ ৮৯ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*