রোজদিন ডেস্ক: শিয়রে বিধান সভা নির্বাচন। প্রচারে তুমুল ব্যস্ততার মধ্যেই রবিবার নিজের কেন্দ্র ভবানীপুরে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ দের সঙ্গে ঘরোয়া আলোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
রবিবার সন্ধ্যায় উত্তম উদ্যানে এই আলোচনা য় সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কাজ তুলে ধরেন তিনি। এখানে তাঁর মূল প্রতিদ্বন্দ্বী বিজেপি র শুভেন্দু অধিকারী।
সূত্রের খবর, আলোচনা কালে একবার ও শুভেন্দু অধিকারী র নাম ও উচ্চারণ করেন নি মুখ্যমন্ত্রী।
বরং তাঁর নিশানা ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত ১২ বছর ক্ষমতা য় থেকে মোদি সরকার কি করেছে তা নিয়ে ক্ষোভ ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী।
তাঁর অভিযোগ, শহর ঘেঁষা এলাকায় জনসভা করে বাইরে থেকে লোক জড়ো করা হয় প্রধানমন্ত্রী র সভায়। বিজেপি র বিভাজনের রাজনীতি র তিনি নিন্দা করেন,রাজ্যে সবার মিলে মিশে থাকার কথা বলেন।
রথের সময় তিনি দিঘার জগন্নাথ মন্দিরে যেতে পারেন বলে জানান।
সম্প্রতি এই মন্দিরে র বর্ষ পুর্তিতে বিশাল জন সমাগম হয়। দিনদিন ই জনপ্রিয় হচ্ছে এই মন্দির, শুনে খুশি হন মুখ্যমন্ত্রী।

Be the first to comment