- ২০ এপ্রিল, সোমবার বীরভূমের সাঁইথিয়া থেকে পশ্চিম মেদিনীপুর এবং মুর্শিদাবাদ। কোথাও রাজনাথ সিং, কোথাও জেপি নাড্ডা, কোথাও আবার যোগী আদিত্যনাথ ঝোড়ো প্রচার চালালেন।
- আশঙ্কা মতোই জোরালো ভূমিকম্পের ৪০ মিনিটের মাথাতেই জাপানের উপকূল অঞ্চলে আছড়ে পড়ল সুনামি। আগেভাগেই জাপানের উত্তর-পূর্ব উপকূলে বিভিন্ন অঞ্চল থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছিল প্রশাসন। জারি করা হয়েছিল সতর্কতা।
- সিইও দফতর থেকে সমস্ত জেলাশাসকদের কাছে পাঠানো হয়েছে একটি নোটিস। যেখানে বলা হয়েছে, ডিসট্রিবিউশন সেন্টারে ২০ থেকে ৩০ মিনিটের একটি লাস্ট মিনিট ব্রিফিংয়ের ব্যবস্থা থাকবে। সেখানে নির্বাচন পরিচালনার গুরুত্বপূর্ণ দিকগুলি আরেকবার ঝালিয়ে নেবেন ভোটকর্মীরা। এরপর একটি মুচলেকা দিতে হবে প্রিসাইডিং অফিসারদের।
- ৮০০ নেতা-কর্মীকে গ্রেফতার করা হবে। প্রথম দফা ভোটের ঠিক দু দিন আগে এই আশঙ্কা প্রকাশ করে কলকাতা হাইকোর্টে মামলা করল তৃণমূল।
- নির্বাচন কমিশনের নির্দেশে এক রাতে ১৩৫ জন অপরাধীকে গ্রেফতার করেছে পুলিশ। একাধিক জেলা থেকে গ্রেফতার করা হয়েছে তাঁদের।
- বেহালার ব্যবসায়ী জয় এস কামদারকে গ্রেফতার করেছে ইডি। আগামী ২৮ এপ্রিল পর্যন্ত তাঁকে ইডি হেফাজতেই থাকার নির্দেশ দিয়েছে আদালত।
- ভিনেশ চান্ডিলকে গ্রেফতার করেছে ইডি। তাঁকে জিজ্ঞাসাবাদ করে কিছু তথ্য পেয়েছে ইডি। আর তা যাচাই করতেই ঋষিরাজ সিং-কে তলব করা হয়েছিল। তবে নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও ইডি দফতরে হাজিরা দেননি ঋষিরাজ।
- রেশন দুর্নীতি মামলায় এবার নায়িকা নুসরত জাহানকে তলব করল ইডি। ২২ এপ্রিল সিজিও কমপ্লেক্সে তলব করার হয়েছে নায়িকাকে।
- সোমবার বেলা থেকে বন্ধ করে দেওয়া হয়েছে মদের দোকান এবং পানশালা। উত্তরবঙ্গে যদিও রবিবার রাত থেকেই বিভিন্ন বার ও মদের দোকান বন্ধ করা হয়। দ্বিতীয় দফায় ভোট থাকা এলাকাগুলিতেও প্রথম দফার ভোটের জন্য ২০ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখা হবে মদের দোকান ও পানশালা।
- ডলারের বদলে সরাসরি চিনা মুদ্রায় তেল বিক্রির ভাবনা-চিন্তা করা হচ্ছে বলে ট্রাম্পকে জানিয়ে দিয়েছে সংযুক্ত আরব আমিরশাহি।

Be the first to comment