রোজদিন ডেস্ক: অগ্নিকান্ডের দরুণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি র আগামীকাল রাজস্থানের শোধনাগারের কর্মসূচি স্থগিত হয়ে গেল।
রাজস্থানের পাচপদ্র য় আগামীকাল তাঁর শোধনাগার – পেট্রো রসায়ন কমপ্লেক্স উদ্বোধনের কথা ছিল। সোমবার আচমকা সেখানে আগুন লাগে। দ্রুত তা নেভানো হলে ও এই নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। এই ঘটনা কে সংশ্লিষ্ট মন্ত্রক দুর্ভাগ্যজনক বলে জানিয়েছে। কি ভাবে আগুন লাগলো তার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। স্থগিত রাখা হয়েছে প্রধানমন্ত্রী র আগামীকালের কর্মসূচি।
রাজস্থানে র প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট এই অগ্নিকাণ্ডের ঘটনা য় গভীর উদ্বেগ ব্যক্ত করেছেন। এই শোধনাগার রাজস্থানের গৌরব বলে জানান তিনি। বিশিষ্ট
কংগ্রেস নেতা সচিন পাইলট ও এতে উদ্বিগ্ন।
ইতিমধ্যে এতে রাজনীতির রঙ ও লেগেছে৷ কংগ্রেস আমলের প্রকল্প এই শোধনাগার উদ্বোধন বিজেপি ই বন্ধ করার ব্যবস্থা করেছে বলে বিরোধী নেতা টিকা রাম জুলি অভিযোগ করেন। শুধু প্রচারের জন্য তড়িঘড়ি প্রধানমন্ত্রী কে দিয়ে এর উদ্বোধন করানো হচ্ছিল। মুখ্যমন্ত্রী র এর নিরাপত্তা সহ সব দিকে নজর রাখা উচিত ছিল বলে তিনি মন্তব্য করেন। এর ফলে
কংগ্রেসের এই গুরুত্বপূর্ণ প্রকল্পের খরচ ও বাড়লো বলে জানান তিনি। বলেন, সরকারের অবহেলা ই এর কারণ৷
উল্লেখ্য, সারা দেশে এই ধরনের গ্রিনফিল্ড প্রকল্প প্রথম, যা আগামীকাল প্রধানমন্ত্রী র জাতির উদ্দেশ্যে উৎসর্গ করার কথা ছিল।

Be the first to comment