রোজদিন ডেস্ক : : কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা। নির্বাচনের আগেই কবিকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে আদালত। সূত্রের খবর, প্রায় বছর সাতেক আগের একটি পুরনো মামলায় এই গ্রেফতারির নির্দেশ। আসন্ন নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করার জন্যেই এহেন পদক্ষেপ করা হয়েছে বলে জানা গিয়েছে। ছাব্বিশের বিধানসভা ভোটে কমিশনের এই নজিরবিহীন কড়াকড়ি নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে তৃণমূল সহ বাংলার মানুষের একাংশ। শ্রীজাতকে গ্রেপ্তারের এই নির্দেশে ইতিমধ্যেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার তীব্র নিন্দা করেছে তৃণমূল। সরব হয়েছে সাংস্কৃতিক মহলও।কয়েক আগে শ্রীজাতের লেখা অভিশাপ কবিতাটি নিয়ে বিতর্ক হয়েছিল। পরে তিনি ফেসবুক থেকে তাঁর কবিতা তুলে নেন। কিন্তু ওয়ই কবিতার জন্য কবিকে প্রাণে মারার হুমকি থেকে ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ তুলে হিন্দুত্ববাদীরা বিক্ষোভ দেখায়। এফআইআরও হয়। শিলিগুড়ি ও কৃষ্ণনগর আদালতে মামলাও হয়। সেই মামলাতেই তাঁকে গ্রেফতারির নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। যদিও কোনও মহল থেকেই এই খবরের কনফার্মেশন মেলেনি। কমিশনও জানিয়েছে তারা এমন কোনও নির্দেশ দেয়নি। ফলে গোটা ঘটনা কতদূর সত্যি তা নিয়ে ধোঁয়াশা থাকছে।

Be the first to comment