প্রশিক্ষণ ছাড়াই ভোট কর্মী নিয়োগের অভিযোগ

Spread the love

রোজদিন ডেস্ক : কোন রকম প্রশিক্ষণ ছাড়াই ভোট কর্মী নিয়োগের অভিযোগ উঠলো নির্বাচন দফতরের বিরুদ্ধে। তাঁদের মধ্যে অনেকে বিশেষভাবে সক্ষমও আছেন।
শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের ভোট কর্মী শাখা এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন। সংগঠনের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেন, কোন প্রশিক্ষণ নেই, আগাম চিঠি না দিয়ে গতকাল হঠাৎ চিঠি দিয়ে আজ ভোট কর্মীর কাজে পাঠিয়ে দেওয়া হচ্ছে। যাঁদের এই ভাবে পাঠানো হচ্ছে, তাঁরা কিভাবে ভোট দেবেন বলে তিনি প্রশ্ন তোলেন। আগাম পরিকল্পনা ছাড়া এই সব কাজ করার জন্য তিনি এই প্রশাসন, নির্বাচন কমিশন কে ধিক্কার জানিয়ে অবিলম্বে এই নির্দেশ প্রত্যাহারের দাবি জানান।
কিংকর অধিকারী আরও বলেন, গতকাল রাতে বাঁকুড়ার প্রায় ২০০ জন মহিলা ও পুরুষ শিক্ষককে কোন প্রশিক্ষণ ছাড়া দশ থেকে পঞ্চাশ কিমি দূর অবধিও ভোটের কাজ দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে অনেকে বিশেষ ভাবে সক্ষম। এত দূরের অজানা বুথে তাঁরা কিভাবে যাবেন, কি ভাবে কাজ করবেন, নিজেদের ভোট ই বা দেবেন কি করে, এই সব প্রশ্নের কোন উত্তর নেই। শুধু ভোটের কাজ করানোর জন্য এই চাপ দেওয়া হচ্ছে।
যে কোন ব্যক্তির ভোট দানের গণতান্ত্রিক অধিকার এই ভাবে খর্ব করার বিরুদ্ধে তাঁরা তীব্র প্রতিবাদ জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*