- দমদম উত্তর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নিউ ব্যারাকপুরের সভামঞ্চ থেকে অনুপ্রবেশকারীদের তাড়াতে ও উন্নয়নের জন্য ভোট দিতে আহ্বান অমিত শাহের।
- কলকাতায় জোড়াসাঁকোয় যোগী আদিত্যনাথ বলেন, তৃণমূল জমানায় বাংলায় শিল্প ধুঁকছে। তৃণমূলের গুন্ডাদের থেকে মুক্তির সময় এসে গিয়েছে।
- সমাজ মাধ্যমে কবি শ্রীজাতর বিরুদ্ধে পরোয়ানা জারির খবর ছড়ায়। তারপরই নির্বাচন কমিশনের তরফে স্পষ্ট করা হয়, তাঁদের তরফে কোনও পরোয়ানা জারি হয়নি।
- ক্যানিং পূর্বের চাঁদপুর এলাকায় তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যের বাড়িতে হামলার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য। অভিযোগের তির আইএসএফ নেতা আরাবুল ইসলাম ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে।
- সিউড়ি বিধানসভা কেন্দ্রের চিনপাই গ্ৰাম পঞ্চায়েতের ২৭০ নম্বর বুথ রাধামাধাবপুর গ্রামে তৃণমূল পরিচালিত স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য নবনীতা ঘোষ ও স্থানীয় পঞ্চায়েত প্রধান পিউ সাহা এবং পঞ্চায়েত সমিতির সদস্য সুস্মিতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখানোর অভিযোগ তোলেন স্থানীয় বিজেপির সমর্থকরা।
- তৃণমূলের ৮০০ নেতাকর্মীকে গ্রেপ্তারের ব্যাপারে নির্বাচন কমিশনের তালিকায় স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের।
- নিয়োগ দুর্নীতি মামলায় দুই তৃণমূল প্রার্থী সুজিত বোস ও রথীন ঘোষকে ইডির ফের তলব। ২৪ এপ্রিল তাঁদের হাজিরা দিতে হবে সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তরে।
- নন্দীগ্রামের ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার বাড়কাণ্ডপসরা ৫১ এবং ৫২ নম্বর বুথে তৃণমূল এবং বিজেপি উভয় পক্ষের বিরুদ্ধেই মারধর এবং বাড়ি ভাঙচুরের অভিযোগ তুলেছে।
- সিপিআইএম প্রার্থীর ফ্লেক্স ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল তীর্থ নগরী নবদ্বীপে। সেখানকার তেঘরি পাড়া এলাকায় সিপিআইএম প্রার্থী স্বর্ণেন্দু সিংহের ব্যানার ও পোস্টার ছিঁড়ে দেওয়ার অভিযোগ ওঠে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।
- ভোট চলাকালীন নিজের বিধানসভা এলাকাতেই থাকতে হবে সব প্রার্থীকে এবং কোনও রকম বিশৃঙ্খলা সৃষ্টি করা বা গণ্ডগোলের মধ্যে জড়ানো যাবে না।
- উত্তর ২৪ পরগনার বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক কীর্তনীয়ার গাড়িতে তল্লাশি চালাল পুলিশ।
- এখনও পর্যন্ত জামিন অযোগ্য ধারায় ৫০৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
- মালদার চাঁচল বিধানসভার বিজেপি প্রার্থীর ভাইয়ের কাছ থেকে উদ্ধার প্রচুর নগদ টাকা।
- মঙ্গলবার রাতে দৌলতাবাদ থানা এলাকায় পিছু ধাওয়া করে বাজেয়াপ্ত করা হয়েছে বিপুল পরিমাণ মদ। আটক একটি গাড়ি। বাজেয়াপ্ত হওয়া মদের পেটিগুলি তৃণমূল কংগ্রেসের পতাকা ও ফেস্টুন দিয়ে ঢাকা ছিল বলে অভিযোগ উঠেছে।
- ভোট দেওয়ার জন্য বাড়ি ফেরার পথে চলন্ত ট্রেনে মৃত্যু হলো এক পরিযায়ী শ্রমিক সুমিত মাতব্বর (৩১)এর। মঙ্গলবার সন্ধ্যায় ডাউন গীতাঞ্জলি এক্সপ্রেসে এই ঘটনা ঘটে।
- দিল্লির নারেলায় জুতোর কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। ঘটনাস্থলে হাজির দমকলের পাঁচটি ইঞ্জিন।

Be the first to comment