প্রথম দফা ভোটের হালচাল

Spread the love
  • ভোটগ্রহণ শুরুর আগেই অশান্তি ডোমকলে। সেখানকার রায়পুরে তৃণমূল-সিপিএম সংঘর্ষের অভিযোগ। আহত হয়েছেন চার জন। তার পরেই সকালেও উত্তেজনা এলাকায়। ভোটারদের অভিযোগ ভোট দিতে না যাওয়ার জন্য আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানো হচ্ছে।
  • বৃহস্পতিবার সকালেই ভোট কেন্দ্রে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। আটটা বাজার কিছু আগে তিনি নন্দীগ্রামের ৭৯ নম্বর বুথ নন্দনায়ক বাড় প্রাথমিক বিদ্যালয়ে পৌঁছন। সেখানেই ভোট দেবেন তিনি।
  • শিলিগুড়িতে ভোট দিলেন গৌতম দেব।
  • আসানসোল উত্তর বিধানসভার এলআইসি অফিসের ২৪৩ বুথে ভোট দিলেন আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল।
  • শিলিগুড়ির পাতকাটা ঘোষপাড়া বিএফপি স্কুলে সপরিবার ভোট দিলেন এশিয়াডে সোনা জয়ী তথা রাজগঞ্জের তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মন।
  • মালবাজার বিধানসভার ১০৬ নম্বর বুথে ভোট দিলেন তৃণমূল প্রার্থী বুলুচিক বরাইক।
  • ঝাড়গ্রামে জীতুশোল আংশিক বুনিয়াদি বিদ্যালয়ের বাইরে ঘুরছে হাতি। চাঞ্চল্য ছড়িয়েছে ভোটারদের মধ্যে।
  • নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের পানিশালার ধাইয়ের হাট হাই মাদ্রাসা বুথে ১০০ মিটারের দাগ আছে। তবে তা মানছে না নির্বাচনের কাজে নিযুক্ত কর্মীরাই। বুথের ৫ মিটারের মধ্যেই বসেছেন বিএলও।
  • মেদিনীপুর বিধানসভার নারায়ণ বিদ্যাভবন স্কুল ১৮২ ১৮৩ ও ১৮৪ নম্বর বুথের সামনে উত্তেজনা।
  • ৭ নম্বর বুথ শম্ভুনাথ প্রাথমিক শিক্ষা সদনে ভোট দিতে দিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী পবিত্র কর।
  • সিউড়ির তৃণমূল প্রার্থী উজ্জ্বল চট্টোপাধ্যায় নিজের নেতাজী বিদ্যাভবন বুথে ভোট দিলেন।
  • কালীগতি নারীশিক্ষা নিকেতনের ১৫৯ নম্বর বুথে কংগ্রেস প্রার্থী সঞ্জয় অধিকারী সকাল থেকে এসে ভোট দিতে পারলেন না। তাঁর দাবি, এক ঘণ্টা হয়ে গেল মেশিন খারাপ। এই বাড়তি সময় শেষে দিতে হবে।
  • হলদিয়া পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডে টাউনশিপের কেন্দ্রীয় বিদ্যালয়ের বুথে ইভিএম মেশিন খারাপের জন্য ভোটগ্ৰহণ বন্ধ। লম্বা লাইনে দাঁড়িয়ে ভোটাররা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*