রোজদিন ডেস্ক : জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে আজ বিধানসভার প্রথম দফার নির্বাচনে সব্বাইকে নির্ভয়ে ভোট দানের আহবান জানালেন। সমাজমাধ্যমে তিনি বলেন, পশ্চিমবঙ্গ তাদের বহু মহান নেতাদের জন্য গর্বিত, যাঁরা গণতন্ত্র, সামাজিক ন্যায়, সাম্য ও স্বাধীনতার জন্য দাঁড়িয়েছেন।তাঁদের আদর্শ রক্ষা করার জন্য তিনি আর্জি জানান। বিশেষত নতুন যাঁরা ভোটার হয়েছেন, সেই তরুণ প্রজন্মকে ভোটাধিকার প্রয়োগ করে রাজ্যের উন্নয়নে সহায়তা করতে তিনি আর্জি জানান। ভোটারদের উদ্দেশ্যে তিনি
আরও বলেন, কেউ যদি তাঁদের ভোট দিতে উৎসাহ না দেন, তা শোনার দরকার নেই। গণতন্ত্র, সংবিধানের মর্যাদা রক্ষায় ভোটদান তাঁদের অধিকার, তাঁদের কন্ঠস্বর বলে দৃঢ়ভাবে জানান।

Be the first to comment