- ভোটবঙ্গে রেকর্ড ভোটদান। ২০১১-কে ছাড়িয়ে গেল ২০২৬। বিকেল পাঁচটা পর্যন্ত ভোট পড়েছে ৮৯.৯৩ শতাংশ। সবথেকে বেশি ভোট পড়েছে দক্ষিণ দিনাজপুরে। প্রায় ৯৩.১২ শতাংশ ভোট পড়েছে।
- নির্বাচন কমিশনের স্পেশ্যাল পর্যবেক্ষক সুব্রত গুপ্ত জানিয়েছেন, দিনভর বড় কোনও অশান্তির খবর নেই। বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও তা অতীতের তুলনায় অত্যন্ত নগণ্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বুথে বুথে টহল দিচ্ছে সিআরপিএফ।
- বহরমপুরের ১ নং বুথে আক্রান্ত হন কংগ্রেসের এজেন্ট। ছেলেকে বাঁচাতে গেলে বাবাকেও মারধর করা হয় বলে অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগ। বাবা-ছেলেকে হাসপাতালে পাঠালেন অধীর চৌধুরী।
- ভোট দিলেন কাঁথির প্রাক্তন সাংসদ ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিশির অধিকারী। তিনি বলেন, “ভালো ভোট হচ্ছে। অল্পস্বল্প অশান্তির ঘটনা ঘটেছে। তবে, নির্বাচন কমিশন যা প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা পালনের চেষ্টা করছেন। গতবারের নির্বাচনগুলির তুলনায় অনেক কম অশান্তি হয়েছে।”
- আসানসোল উত্তর বিধানসভার ২৮১/৩৮ নম্বর বুথে ভোট দিলেন আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা। বলেন, “ভালো ভোটে জিতবে তৃণমূল কংগ্রেস। আরও ভালো রেজাল্ট করবে তৃণমূল কংগ্রেস।
- পশ্চিম মেদিনীপুরের নারায়নগড় বিধানসভার রায়পুর পশ্চিম বুথে ভোটগ্রহণ চলাকালীন ওই মহিলা বি.এল.ও-কে মারধরের অভিযোগ উঠেছে।
- পটাশপুর বিধানসভার টেপরপাড়া এলাকার ৩৯ নং বুথে প্রানকৃষ্ণ সাহু নামে এক বিজেপি কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।
- কুমারগঞ্জ বিধানসভার চালুন গ্রামপঞ্চায়েতের ২৪ নম্বর বানিহারি বুথের সামনে বিজেপি প্রার্থী শুভেন্দু সরকারকে মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় মোট ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
- বীরভূমের সিউড়িতে ভোট দিতে যাওয়ার পথে মৃত্যু এক ভোটারের। মৃত ব্যক্তির নাম অসীম রায় (৬৬)।
- বেলা তিনটে নাগাদ মুরারীপুরে তৃণমূলের লোকেরা জমায়েত হয়ে বিজেপি সমর্থকদের হুমকি দেয়। খবর পেয়ে বিজেপি প্রার্থী বুধড়াই টুডু ঘটনাস্থলে পৌঁছয়। তারপর ঘটনাস্থলে মোতায়েন কেন্দ্রীয় বাহিনীর জওযানরা তাঁকে বুথে ঢুকতে বাধা দেয় বলে অভিযোগ। বুথে ঢুকতে বাধা ও অসম্মান করার অভিযোগে নির্বাচন কমিশনের কাছে মোবাইলে অভিযোগ করেন বিজেপি প্রার্থী।
- নন্দীগ্রামে তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ। নন্দীগ্রামে ১ ব্লকের ভেকুটিয়া অঞ্চলের তৃণমূল সভাপতি রাখহরি ঘড়ার উপরে হামলার অভিযোগ।
- নওদা কাণ্ডে দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। লাভপুর এবং কুমারগঞ্জের ঘটনায় রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।
- আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের গাড়ি ভাঙচুরের অভিযোগ। তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে গাড়ি ভাঙচুরের অভিযোগ।
- পিংলার ৯ নম্বর বুথের সব ভোটকর্মীদের সাসপেন্ড করল নির্বাচন কমিশন। প্রিসাইডিং অফিসার-সহ সব ভোটকর্মীকে সাসপেন্ড করা হয়েছে।
- বৃহস্পতিবার বিকালে আচমকাই শালতোড়ার তিলুড়ির কাছে একটি বোলেরো গাড়িতে বেশ কিছু ইভিএম দেখতে পেয়ে গাড়িকে ঘিরে তুমুল বিক্ষোভে ফেটে পড়েন শালতোড়ার বিজেপি প্রার্থী চন্দনা বাউরি।

Be the first to comment