রোজদিন ডেস্ক : রাজ্য বিধানসভা নির্বাচনের প্রথম দফায় বিভিন্ন জায়গায় অশান্তি ও গোলমাল পাকানোর অভিযোগে মোট ৪১ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে মুর্শিদাবাদের নওদার ঘটনায় ৯ জন, বীরভূমের দুবরাজপুরের গোলমালে তিনজন, কুমারগঞ্জের অশান্তির ঘটনায় পাঁচজন, সাঁইথিয়ায় চারজন এবং মুরারইয়ে আরও চারজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া আজ গোটা রাজ্য থেকে মোট ৫৭০ জনকে সতর্কতামূলকভাবে আটক করা হয়েছে বলে কমিশন জানিয়েছে।

Be the first to comment