রোজদিন ডেস্ক : প্রথম দফার নির্বাচনে শেষ বেলায় অশান্ত হোল বহরমপুর। কংগ্রেসের ওজনদার নেতা অধীর চৌধুরী সারাদিন ঘুরেছেন সর্বত্র, কোন অভিযোগ ও শোনা যায় নি, বিকেলে আচমকাই তাঁর এজেন্ট মনোরঞ্জন সরকার আক্রান্ত হন, অভিযোগের তির তৃণমূলের দিকে। মারধর করা হয় তাঁর বাবা বিষ্ণু সরকার কেও, তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, এই ঘটনা য় ক্ষুব্ধ অধীর চৌধুরী বলেন, শেষ বেলায় ভোট লুটের পরিকল্পনা করেছিল টিএমসি। দিনভর ভোটের গতি শ্লথ ছিল।।তাঁরা তা রুখতে এসেছেন, আহত দলীয় কর্মীর বাড়িও যান তিনি।
অন্যদিকে সাগরদিঘির টিএমসি প্রার্থী বাইরন বিশ্বাস ভোট কেন্দ্রে গিয়েও ভোট না দিয়ে চলে আসেন। উপযুক্ত নথি থাকা সত্বেও কেন্দ্রীয় বাহিনী তাঁকে হেনস্থা করার অভিযোগ তোলেন তিনি।

Be the first to comment