দশে দশ

Spread the love
  1. সিইও–র বক্তব্য, এ দিন দুবরাজপুর, কুমারগঞ্জে বিক্ষিপ্ত ঘটনা ছাড়া ভোট হয়েছে শান্তিতে। সামান্য যেটুকু অশান্তি হয়েছে, তাও বুথের ১০০ মিটার চৌহদ্দির বাইরে। এজেন্টকে বুথে বসতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেননি কোনও রাজনৈতিক দলের প্রার্থীই। অভিযোগ ওঠেনি বুথ জ্যামিংয়েরও, যা এক কথায় নজিরবিহীন। ভোটের দি‍ন বিক্ষিপ্ত অশান্তির ঘটনায় পুলিশ মোট ৬১২ জনকে গ্রেপ্তার করেছে।
  2. সিইও মনোজ আগরওয়াল বলেন, এ দিনের ছোট ছোট ঘটনা থেকে শিক্ষা নিয়ে দ্বিতীয় দফার ভোট আরও শান্তিপূর্ণ করতে নয়া কৌশল নেওয়া হবে।
  3.  সিইও কন্ট্রোলরুমে বসানো হয়েছিল ৯০টি অত্যাধুনিক টিভি স্ক্রিন, যাতে ভোট চলাকালীন প্রতি মুহূর্তে একসঙ্গে ৫০০টি বুথে সরাসরি নজরদারি চালানো সম্ভব হয়। এই নজরদারিতে নিয়োগ করা হয়েছিল ২০০ জন মাইক্রো অবজ়ার্ভার। ব্যবহার করা হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম মেধা (এআই)। কন্ট্রোল রুমের স্ক্রিনের পর্দায় খালি চোখে কোনও অশান্তি বা জমায়েতের ছবি দেখা না গেলেও ‘ব্লু বক্স’ প্রযুক্তি ধরিয়ে দিয়েছে ন্যূনতম গোলমালের ঘটনা।
  4.  রাজ্যের বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক সুব্রত গুপ্ত বলেন, ‘পশ্চিমবঙ্গের ভোট সংস্কৃতির একটা বদল এ বার আনা সম্ভব হয়েছে বলে আমরা মনে করছি।’
  5. বিজেপির প্রচার গাড়িতে হামলা ও চালককে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। লাঠি নিয়ে টোটো চালককে মারধর করা হয় বলে অভিযোগ। ভাঙচুর করা হয় টোটো, ছিঁড়ে দেওয়া হয় ফ্লেক্স ও ব্যানার। আজ বারুইপুরের টংতলার মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দিতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
  6. উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরের বিশেষ ভাবে সক্ষম এক ই-রিকশা চালকের বিরুদ্ধে লোহার ক্রাচ দিয়ে মেরে খুনের অভিযোগ উঠেছে। পুরসভার ক্লার্ক চাঙ্কি ভরদ্বাজ (২২) চালককে গেটের সামনে থেকে ই-রিকশা সরাতে বলেন। তা নিয়েই বচসা হওয়ায় ওই চালক ক্রাচ দিয়ে পুরসভা কর্মীর মাথায় আঘাত করেন। তাতেই মৃত্যু বলে অভিযোগ।
  7. রাজস্থানের চুরু জেলায় হামিরওয়াস থানা এলাকায় পিলানি-সাদুলপুর রোডে এসইউভি-র সঙ্গে ডাম্পারের সংঘর্ষে ঝলসে মৃত্যু তিন জনের। গুরুতর জখম পাঁচ জন।
  8.  ডোনাল্ড ট্রাম্প বললেন, আমেরিকায় একটি শিশু জন্ম নিলে সঙ্গে সঙ্গে নাগরিকত্ব পেয়ে যায়। পরে তারা চিন, ভারত বা পৃথিবীর অন্য কোনও ‘হেলহোল’ থেকে পুরো পরিবারকে নিয়ে আসে।
  9. ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের কড়া সমালোচনা করেছে নয়া দিল্লি। ট্রাম্পের এই মন্তব্যকে অত্যন্ত কুরুচিপূর্ণ বলেছে ভারতের বিদেশমন্ত্রক।
  10. তেহরানে থাকা ভারতীয় দূতাবাস বিশেষ নির্দেশিকা জারি করে ভারতীয়দের ইরানে যেতে নিষেধ করেছে। সাম্প্রতিক যুদ্ধের পরিস্থিতি বিবেচনা করে আকাশপথ বা স্থল পথে ইরান যেতে নিষেধ করা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*