হিঙ্গলগঞ্জ থানার ওসি-কে সাসপেন্ডের নির্দেশ নির্বাচন কমিশনের

Spread the love

রোজদিন ডেস্ক : দ্বিতীয় দফার নির্বাচনের মাত্র পাঁচ দিন আগে হিঙ্গলগঞ্জ থানার ওসি-কে সাসপেন্ডের নির্দেশ দিলো নির্বাচন কমিশন।
কেন ওসি সন্দীপ সরকারকে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে তা জানা যায়নি। কর্তব্যে গাফিলতির দায়ে তাঁর বিরুদ্ধে এই ব্যবস্থা বলে সূত্রের খবর। তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।
আজই ওখানে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের জনসভা করার কথা। ভোটের মুখে ওসি-কে সরানো নিয়ে প্রশাসনিক মহলেও চর্চা চলেছে। গতকাল রাতেই ওসি-কে সাসপেন্ড করার এই নির্দেশ পাঠায় কমিশন।
এবার এই রাজ্যকে পাখির চোখ করেছে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ শুধু নির্বাচনী প্রচারে আসা নয়, এখানে থেকেও যাচ্ছেন। প্রধানমন্ত্রী আজ সকালেই গঙ্গা তীরে প্রাতঃভ্রমণ, গঙ্গায় নৌকা বিহার করে মুগ্ধ, মোহিত হয়েছেন। সকালেই সমাজ মাধ্যমে তা জানিয়ে ও দিয়েছেন।
আগামী ২৯ এপ্রিলে র নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হবে বলেও ইঙ্গিত মিলেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*