পবন খেরার আগাম জামিনের আবেদন খারিজ

Spread the love

রোজদিন ডেস্ক :
অসমের বিদায়ী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার স্ত্রীর দায়ের করা এফআইআরে স্বস্তি মিলল না বিশিষ্ট কংগ্রেস নেতা পবন খেরার। আজ গৌহাটি উচ্চ আদালত তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছে।
উল্লেখ্য, হিমন্ত বিশ্ব শর্মার স্ত্রী রিনিকি ভূঁইয়া শর্মার তিনটি বিদেশি পাশপোর্ট, বিদেশে ব্যবসা ইত্যাদি আছে বলে অভিযোগ করেছিলেন পবন খেরা। এর বিরুদ্ধে এফআইআর দায়ের করেন মুখ্যমন্ত্রীর স্ত্রী। এর আগে তেলেঙ্গানা উচ্চ আদালতে আগাম জামিন নিয়ে স্বস্তি মিললেও তা স্থায়ী হয়নি পবন খেরার। মঙ্গলবার গৌহাটি আদালতের বিচারপতি পার্থিব জ্যোতি সাইকিয়া এই বিষয়ে শুনানির পর রায়দান স্থগিত রেখেছিলেন। আজ ফের এই মামলা ওঠে।
অসমের অ্যাডভোকেট জেনারেল দেবজিত লোন সাইকিয়া বলেন, ভূয়ো নথির ভিত্তিতে মুখ্যমন্ত্রীর স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, যা অত্যন্ত গর্হিত, মানহানিকর।
বিচারপতি পবন খেরার আগাম জামিনের আবেদন খারিজ করায় অস্বস্তিতে কংগ্রেস শিবিরও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*