পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. অভয়ার মায়ের সমর্থনে পানিহাটির সভা থেকে তৃণমূলকে কটাক্ষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তিনি বলেন, ‘প্রদীপ নেভার আগে জ্বলে ওঠে। তৃণমূলের প্রদীপও নেভার আগে জ্বলে উঠছে।’
  2. নরেন্দ্র মোদী বলেন, ‘গতকাল ভোট দেখে তৃণমূল নেতারা হতচকিত। রাজ্যের মানুষ যে পরিবর্তন চাইছে, তাতে সিলমোহর পড়েছে গতকাল। এই মা মেয়েকে ডাক্তার বানিয়েছিলেন। তৃণমূলের জঙ্গলরাজ সেই মেয়েকে ছিনিয়ে নিয়েছে। আমরা তাঁর মাকে প্রার্থী করেছি।’
  3. হাওড়া শহর এলাকা এবং শিবপুরের দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর-এর প্রসঙ্গ তুলে তোপ মমতার।
  4. জগৎবল্লভপুরের সভা থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বললেন, ‘প্রথম দফায় তৃণমূল কংগ্রেস সেঞ্চুরি পেরিয়ে গিয়েছে।’
  5. প্রচার করতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন তৃণমূল কংগ্রেস সাংসদ ও অভিনেতা দেব।
  6. শুক্রবার আম আদমি পার্টি থেকে ইস্তফা দিলেন রাঘব চাড্ডা। দল ছেড়েই বিজেপিতে  যোগ দিলেন তিনি। সঙ্গে যোগ দিলেন হরভজন সিং, স্বাতী মালিওয়াল।
  7. পুলিশ পর্যবেক্ষক পি.এস পুরুষোত্তম দাসের অপসারণের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস। বিচারপতি কৃষ্ণা রাও নির্দেশ দেন, তৃণমূলের অভিযোগের প্রেক্ষিতে জবাব লিখিত আকারে ২৪ ঘণ্টার মধ্যে কমিশনকে জানাতে হবে।
  8. বিচারপতি সূ্র্য কান্ত বলেন, ‘দেশের একজন নাগরিক হিসেবে বাংলার শান্তিপূর্ণ ভোট এবং ভোটদানের হার দেখে আমি খুবই খুশি’
  9.  ৯৬.৪% ভোট হবার পর জাতীয় রেকর্ড করল কোচবিহার। দেশের মধ্যে এযাবৎকালের রেকর্ড অনুযায়ী সব চাইতে বেশি ভোট পড়েছে কোচবিহার জেলাতে।
  10. রোড শো করার আগে চৈতন্য ধামে এসে মহাপ্রভুর জন্মস্থানে পুজো দিলেন তারকা সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়
  11.  শুক্রবার শান্তিপুর বিধানসভার তৃণমূল প্রার্থী ব্রজ কিশোর গোস্বামীর সমর্থনে প্রচার করলেন অভিনেত্রী ও তৃণমূল সাংসদ জুন মালিয়া।
  12. আইএসএফ দেগঙ্গা ২ অঞ্চলের সম্পাদক হাবিবুর রহমানের বাড়ির সদর দরজার মুখে শুক্রবার দু’টি তাজা বোমা উদ্ধার হয়।
  13. পুরাতন মালদা পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের নেতাজিপল্লীতে আত্মঘাতী ২৪ বছরের তরুণী। পেশায় ফুড ডেলিভারি কর্মী ছিলেন।
  14. বীরভূমের সাঁইথিয়ায় ভোট মিটতেই রাতে উত্তেজনা ছড়ায় ১৬ নম্বর ওয়ার্ডের বেহুলা পাড়া এলাকায়। বিজেপির অভিযোগ, ১৩১ নম্বর বুথে তাদের এক পোলিং এজেন্টের বাড়ি ঘেরাও করে মারধর করা হয়েছে।
  15. কালনায় কর্মরত অবস্থায় মারা গেলেন এক বিএলও। মৃতের নাম পিন্টু সেনগুপ্ত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*