- আজ বিজেপির নব নির্বাচিত বিধায়কদের নিয়ে বৈঠক। নির্বাচিত হবেন পরিষদীয় দলনেতা তথা রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী।
- বৈঠকে যোগ দিতে গতকালই শহরে পা রেখেছেন অমিত শাহ, আজ এলেন রাজনাথ সিং, মোহনচরণ মাঝি।
- আগামীকাল ব্রিগেডে শপথ নতুন সরকারের। মুখ্যমন্ত্রী ছাড়াও শপথ নিতে পারেন উপ মুখ্যমন্ত্রী। তবে কোনও কিছুই চূড়ান্ত নয়।
- শপথগ্রহণকে ঘিরে কঠোর নিরাপত্তা বলয়। তদারকিতে স্বয়ং কলকাতার নগরপাল অজয় নন্দ।
- নবান্ন নয়, নতুন সরকারের পদাধিকারীরা আপাতত বসবেন বিধানসভায়। সেখানে চলছে জোর প্রস্তুতি।
- পরীক্ষা শেষ হওয়ার ৮৪ দিনের মাথায় প্রকাশিত মাধ্যমিকের ফলাফল। পাশের হার ৮৬.৮৩ শতাংশ।
- মেধাতালিকায় প্রথম দশে ১৩১ জন। রাজ্যে প্রথম উত্তর দিনাজপুরের অভিরূপ ভদ্র। প্রাপ্ত নম্বর ৬৯৮।
- আজই বেলার দিকে স্কুল থেকে মিলবে মার্কশিট, জানালো পর্ষদ।
- মাধ্যমিকের সফল পরীক্ষার্থীদের সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায়ের।
- হারের পর তৃণমূলে বাড়ছে ক্ষোভ, নির্বাচনে হেরে রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর।
- চন্দ্রনাথ রথ খুনের তদন্ত চলছে। পরিবারের তরফে অভিযোগের তির তৃণমূলের দিকেই।
- বিহারের বিজেপি কোট সরকারের স্বাস্থ্য মন্ত্রী হলেন নিতিশ কুমারের ছেলে নিশান্তকুমার।

Be the first to comment