সোশ্যাল মিডিয়ায় রবীন্দ্র স্মরণে শুভেন্দু অধিকারী

Spread the love

রোজদিন ডেস্ক : আর একটু পরেই ব্রিগেডে শপথ নেবেন শুভেন্দু অধিকারী। ব্রিগেডে পৌঁছে গিয়েছেন অমিত শাহ-সহ বিজেপির জাতীয় স্তরের হেভিওয়েট নেতারা। শহরে চলে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। হাওড়া, শিয়ালদহ থেকে দলে দলে মানুষ আজ ব্রিগেডমুখী। উৎসবের পরিবেশ বাংলায়। এই আবহে শনিবার সকালে রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে সমাজমাধ্যমে কবিগুরুকে স্মরণ করে সকলকে শুভেচ্ছা জানালেন ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি লেখেন, “নোবেলজয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে তাঁর উদ্দেশে শ্রদ্ধা জ্ঞাপন করছি। কবিগুরুর অমর সৃষ্টি, দর্শন এবং দেশপ্রেম আমাদের জীবনের পাথেয়। বাংলা সাহিত্য ও সংস্কৃতির আকাশে তিনি চিরকাল উজ্জ্বল হয়ে থাকবেন। তাঁর মহান বাণী ‘চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির’ আগামী দিনে মানবসভ্যতাকে আরও এগিয়ে নিয়ে যাক।’’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*