এলেন প্রধানমন্ত্রী, নজর কাড়ছে দই, মিষ্টি ও ঝালমুড়ির স্টল

Spread the love

রোজদিন ডেস্ক : কয়েক লক্ষ মানুষকে সাক্ষী রেখে আর একটু পরেই বাংলার প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন শুভেন্দু অধিকারী। গোটা ব্রিগেডে জনতার উল্লাশ। হাতে গেরুয়া পতাকা নিয়ে এখনও লোক আসছেন ব্রিগেডে। এরই মাঝে জনতার তুমুল হর্ষধ্বনির মধ্যে হুডখোলা গাড়িতে একপাশে শুভেন্দু অধিকারী আর এক পাশে শমীক ভট্টাচার্যকে ব্রিগেডে প্রবেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। জনতার উচ্ছাস। হাত নাড়লেন মোদিজি। এই বিপুল ব্যতিক্রমী জমায়েতে নজর কাড়ছে মিহিদানা, মিষ্টি দই এবং রসগোল্লার স্টল। যেখানে মানুষের বেশ। ভিড় রয়েছে ঝালমুড়ির স্টলেও। নির্বাচনী প্রচারে গিয়ে ঝাড়গ্রামে ঝালমুড়ি কিনে খেয়েছিলেন প্রধানমন্ত্রী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*