নবান্নে র বৈঠকে আমিষ ভোজন!

Spread the love

রোজদিন ডেস্ক: বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে আমিষ খাওয়া বন্ধ হয়ে যাবে বলে হুঁশিয়ারি দিতেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ও তাঁর দল।।এই অভিযোগ নস্যাৎ করতে আগেই সক্রিয় হয়েছিল গেরুয়া শিবির। হাতে মাছ নিয়ে একাধিক প্রার্থীকে প্রচার করতে ও দেখা গেছে।
সোমাবার নবান্ন সভাঘরে বিধায়ক, পুলিশ প্রশাসনের প্রতিনিধি দের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে আমিষ, নিরামিষ সব ব্যবস্থা ই ছিল। সূত্রের খবর ফিশ ফ্রাই, চিকেন পকোড়ার সুগন্ধে আমোদিত হয় সভাঘর।। এর পাশে নিরামিষ স্যান্ডউইচ , ভেজ পকোড়া ইত্যাদির ব্যবস্থা ও ছিল। হৃদ্য পরিবেশে এই সব বৈঠক করেন মুখ্যমন্ত্রী।
সকালে নবান্নে যাওয়ার পর থেকে অক্লান্ত ভাবে একের পর এক বৈঠক করেছেন তিনি।।
প্রথম মন্ত্রিসভার বৈঠকে এক গুচ্ছ ইতিবাচক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন।
পাঁচ মন্ত্রীর দফতর বন্টন ও করেছেন। দায়িত্ব পেয়ে মন্ত্রীরা নিজেদের কার্যালয় পরিদর্শনে ও যান। সব কিছু খতিয়ে দেখেন।
আগামী সোমবার মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে প্রাক্তন সরকারের প্রাতিষ্ঠানিক দুর্নীতি, নারী নিরাপত্তা, কর্মীদের মহার্ঘ ভাতা, বেতন কমিশন ইত্যাদি বিষয় দেখা হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।
মঙ্গলবার তাপস রায় প্রতিম অধ্যক্ষ ( প্রোটেম স্পিকার) হবেন বলে প্রকাশ। বিধায়ক দের শপথ বাক্য পাঠ করাবেন।
তিনি বিধান সভার অধ্যক্ষ হবেন বলে সূত্রে র খবর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*