রমিত সরকার, নদীয়া : নদিয়ার ফুলিয়ার পর এবার রানাঘাটে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ কেরে নিলো তিন জনের। জানা যায় তাদের বাড়ি শান্তিপুর থানার ফুলিয়া বেলঘড়িয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ফুলিয়াপাড়া নিমতলা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় গতকাল এক আত্মীয়র বাড়িতে মোটরবাইকে করে বনগাঁ গিয়েছিল সুজল ঘোষ এবং তার স্ত্রীর ছায়া ঘোষ এবং তাদের সঙ্গে ছিলো পাঁচ বছরের পুত্র সন্তান। সূত্রের খবর, রানাঘাট চূর্ণী সেতুর উপর জাতীয় সড়ক ধরে বনগাঁ থেকে ফুলিয়ার উদ্দেশ্যে আসছিলো সেই সময় রানাঘাট চূর্ণী ব্রিজের উপর মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে ১৬ চাকার একটি লরির নিচে ঢুকে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই হয় সুজল ও তার স্ত্রী ছায়া ঘোষের। গুরুতর আহত অবস্থায় পাঁচ বছরের পুত্র সন্তানকে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এই ঘটনায় ফুলিয়া এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ফুলিয়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই রানাঘাটের এই দুর্ঘটনায় গোটা নদিয়া জেলাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া

Be the first to comment