রোজদিন ডেস্ক :
মধ্য প্রাচ্যে যুদ্ধের জেরে দেশে পেট্রোল ডিজেলের দাম লিটার প্রতি ৩ টাকা হারে বাড়ল। আজ থেকেই এই বর্ধিত দাম কার্যকর হচ্ছে।
পাঁচ রাজ্যের ভোট পর্ব মিটলে পেট্রোল ডিজেলের দাম বাড়তে পারে আগেই ইঙ্গিত মিলেছিল।সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জ্বালানি সাশ্রয়ের ওপর গুরুত্ব দিয়ে দেশবাসীকে কৃচ্ছ্রসাধনের বার্তা দেওয়ায় তা আরও স্পষ্ট হয়। আজ থেকে তা কার্যকর হয়ে গেল।
এর ফলে কলকাতায় পেট্রোল ডিজেলের দাম বেড়ে হোল যথাক্রমে ১০৮ টাকা ৭৪ পয়সা ও ৯৫ টাকা ১৩ পয়সা।
মুম্বাই ও চেন্নাই এ পেট্রোল যথাক্রমে ১০৬ টাকা ৬৮ পয়সা ও ১০৩ টাকা ৬৭ পয়সা। ডিজেল ৯৩ টাকা ১৪ পয়সা ও ৯৫ টাকা ২৫ পয়সা।
দিল্লিতে দুই জ্বালানির দাম এখন ও একশো র নীচে আছে৷ পেট্রোল ৯৭ টাকা ৭৭ পয়সা, ডিজেল ৯০টাকা ৬৭ পয়সা।
পেট্রোল ডিজেল ছাড়া সি এন জি র ও দাম বাড়ানো হয়েছে।
মধ্য প্রাচ্যে যুদ্ধের আবহে ভারত সহ প্রায় সব দেশেই জ্বালানি তেল,গ্যাস ইত্যাদি তে সঙ্কট দেখা দিয়েছে।
দেশে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি দাম বৃদ্ধির জন্য সরকার কে আর্জি জানাচ্ছিল।
২৯২৪ সালে লোকসভা নির্বাচনের আগে জ্বালানি তেলের দাম কিছু কমানো হয়।
এবার এর মূল্যবৃদ্ধির ফলে সব কিছুর ওপর ই প্রভাব পড়বে বলে ওয়াকিবহাল মহল মনে করেন।

Be the first to comment