রোজদিন ডেস্ক :
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অভয়া কান্ডে কড়া পদক্ষেপ নিলেন। আজ তিন আইপিএস বিনীত গোয়েল, ইন্দিরা মুখার্জি ও অভিষেক গুপ্তা-কে সাসপেন্ড করল রাজ্য সরকার। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তও হবে বলে তিনি জানান।
২০২৪ সালের আগস্টে আর জি করের তরুণী চিকিৎসককে নৃশংস ভাবে ধর্ষণ, হত্যা নিয়ে তোলপাড় উঠেছিল সারা দেশে। বিক্ষোভ হয়েছিল বিদেশেও। সাড়া জাগানো এই ঘটনার ফাইল খোলা হবে বলে তিনি পরিস্কার জানান। বলেন, এই ঘটনা সবাইকে নাড়িয়ে দিয়েছিল।
এই ঘটনা য় পুলিশি গাফিলতির যে গুরুতর অভিযোগ ছিল, তা খতিয়ে দেখা হবে। মুখ্যমন্ত্রী আজ নবান্নে এই সব ঘোষণা করে বলেন, ওই ঘটনার সিবিআই তদন্ত যেমন চলছে চলবে, কলকাতা পুলিশের এই বিষয়ে গাফিলতির পুর্ণাঙ্গ তদন্ত হবে।
দুই পুলিশ আধিকারিক অভয়ার মা-কে টাকা দিতে এসেছিলেন। যা ঘুষ বলা যায়৷ তাঁদের সাসপেন্ড করে তদন্ত করতে হবে।
মুখ্য সচিবের তদারকিতে এই কাজ চলবে৷
অভয়া কান্ডে কোন মন্ত্রী ও জড়িত কিনা তা জানতে চাওয়া হবে। মুখ্যমন্ত্রী জানান, তৎকালীন একজন ডি সি র শারীরিক অভিব্যক্তি, ভাষা, ব্যবহার, বক্তব্য অত্যন্ত খারাপ ছিল। সব ই তদন্তে র আতস কাঁচের তলায় থাকবে।
সবার ফোন কল, হোয়াটস অ্যাপ চ্যাট ও খতিয়ে দেখা হবে। দেশ, বিদেশে তোলপাড় তোলা এই মর্মান্তিক, নৃশংস হত্যাকান্ডে তৎকালীন সরকার, পুলিশের প্রকৃত ভূমিকা কি ছিল, সব ই তদন্ত করতে চায় রাজ্য সরকার।
আগামী সপ্তাহে মন্ত্রিসভার বৈঠকে এই সব নিয়ে আরও সিদ্ধান্ত নেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন।
ক্ষমতায় আসার মাত্র কয়েক দিনের মধ্যে সরকারের এই কড়া ও বড় পদক্ষেপকে বিভিন্ন মহল স্বাগত জানিয়েছেন।
দীর্ঘদিন একমাত্র কন্যা সন্তানের নৃশংস ধর্ষণ, হত্যার বিচার চেয়ে আসছেন সদ্য বিধায়ক হওয়া মা রত্না দেবনাথ ও বাবা। পুলিশের ভূমিকায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর কোন নির্দেশ ছিল কিনা তা ও খতিয়ে দেখা হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন।

Be the first to comment