কলকাতায় এলেন সস্ত্রীক মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিয়ো 

Spread the love

রোজদিন ডেস্ক :

মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিয়ো আজ সকালে সস্ত্রীক কলকাতা এসেছেন। সেখান থেকে সোজা মাদার টেরেসার স্মৃতি ধন্য মাদার হাউসে যান৷

সেখানে তাঁরা ঘন্টা খানেক ছিলেন। এরপর দম্পতি নির্মলা শিশু ভবনে যান। আজ ই তাঁরা দিল্লি চলে যাবেন বলে জানা যায়। ভারতে মার্কিন রাষ্ট্র দূত সার্জিয়ো গোর সমাজ মাধ্যমে জানান, মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিয়ো কলকাতায় পৌঁছেছেন। এটি তাঁর প্রথম ভারত সফর। আজ ই তাঁরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করবেন। বাণিজ্য, প্রযুক্তি, প্রতিরক্ষা, কোয়াড সহ বিভিন্ন বিষয়ে আগামী কয়েক দিনে তাঁদের আলোচনা চলবে৷

উল্লেখ্য, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পর ২০১২ সালে তৎকালীন মার্কিন বিদেশ সচিব হিলারি ক্লিন্টন তাঁর সঙ্গে সাবেক মহাকরণে দেখা করতে এসেছিলেন। এরপর দীর্ঘ ১৪ বছর পর এলেন ট্রাম্পের আস্থাভাজন বিদেশ সচিব মার্কো রুবিয়ো। এবার ও এই মে মাসে, সেবারে ও হিলারি ক্লিন্টন মে মাসে ই ঝটিকা সফরে এসেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী র সঙ্গে দেখা করতে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*