আগ্রায় বিনোদন পার্কে জিপ লাইন কেবল ছিঁড়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু 

Spread the love

রোজদিন ডেস্ক :

আগ্রার এক বিনোদন পার্কে জিপ লাইন কেবলের তার ছিঁড়ে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ রবিবার সন্ধ্যায় তাজগঞ্জের বিনোদন পার্কে পরিবারের সঙ্গে বেড়াতে গেছিল কুণাল আগরওয়াল (১৬)। জিপলাইন কেবলে চড়ে যাওয়ার সময় মাঝ পথে তা ছিঁড়ে ৪৫ ফুট নীচে পড়লে তার মৃত্যু হয়৷ আগ্রা উন্নয়ন কর্তৃপক্ষের আওতায় থাকা ওই বিনোদন পার্কে বহু বেসরকারি সংস্থা নানা ধরনের রাইড চালায়৷ এই মর্মান্তিক দুর্ঘটনার পর সব রাইড বন্ধ রাখা হয়েছে। কি করে ওই জিপ লাইন কেবল নীচে পড়ল, কার ও গাফিলতি ছিল কিনা পুলিশ তদন্ত করছে।

প্রাণবন্ত কিশোরের আচমকা এই মর্মান্তিক মৃত্যুতে শোকস্তব্ধ তার পরিবার সহ স্থানীয় মানুষজন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*