রোজদিন ডেস্ক : তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জির প্রাসাদোপম বাড়ি শান্তিনিকেতনের সামনে আজ বিকেলে আচমকা পুলিশের গাড়ি এসে থামে। কয়েকজন পুলিশ কর্মী সাদা পোশাকে ভিতরে প্রবেশ করলে এলাকায় কৌতুহল তুঙ্গে ওঠে। কিছুক্ষণ পরেই তাঁরা বেরিয়ে যান একটি মনিটর নিয়ে। এরপর লিপস অ্যান্ড বাউন্ডস লেখা আরও একটি গাড়ি ওই বাড়ি থেকে বেরিয়ে যায়৷ এই সব নিয়ে প্রশ্নে লালবাজার কিছু জানে না বলে জানিয়েছে।
উল্লেখ্য, রাজ্যে নতুন সরকার আসার পর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির নিরাপত্তা ব্যাপক হারে ছাঁটাই হয়। তাঁর সম্পত্তি নিয়েও কাটাছেঁড়া শুরু হয়েছে। অবৈধ নির্মাণ নিয়ে নোটিশও পাঠিয়েছে কলকাতা পুরসভা।
এই সবের মধ্যে তাঁর বাড়ির সামনে পুলিশের গাড়ি আসা, মনিটর নিয়ে যাওয়া নিয়ে তুমুল চর্চা চলেছে।

Be the first to comment