রোজদিন ডেস্ক :
রাজ্যের স্কুল পড়ুয়াদের দেওয়া পোশাকের মান নিয়ে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ নবান্নে সব দফতরের সচিবদের সঙ্গে বৈঠকে তিনি এই প্রশ্ন তোলেন বলে জানা যায়৷ জানতে চান, কোথা থেকে এই পোশাক আনা হয়? খরচই বা কত? সরকার থেকে দেয় পড়ুয়াদের পোশাকের মান নিয়ে তিনি যে অখুশি তার ইঙ্গিত মেলে৷
উল্লেখ্য, প্রাক্তন সরকারের আমলে স্কুল পড়ুয়াদের পোশাকের মান নিয়ে নানা প্রশ্ন উঠেছিল। সময় মত না মেলা, ঠিক মত ফিট না করা ইত্যাদি নানা অভিযোগ হামেশা উঠলেও তা আমল দেওয়া হোত না।
বিস্তর অভিযোগ ছিল সবুজ সাথী প্রকল্পে দেওয়া সাইকেল নিয়েও। প্রতি বছর বিপুল সংখ্যক সাইকেল কোথা থেকে কেনা হয়, কেন তা সব বিতরণ না করে ফেলে রাখা হয়, ইত্যাদি প্রশ্নের ও বর্তমান সরকার জানতে চায় বলে প্রকাশ। এমনকি বাংলাদেশে ও সবুজ সাথীর সাইকেল ঢালাও বিক্রি হওয়ার অভিযোগ আছে।

Be the first to comment